1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের কোরবানীর গরু উপহার দিলেন এমপি হেলাল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁয় আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের কোরবানীর গরু উপহার দিলেন এমপি হেলাল

কাজী কামাল হোসেন, নওগাঁ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৪৩০ বার

নওগাঁর রাণীনগরে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে ঈদুল আজহা উদযাপন উপলক্ষ্যে একটি কোরবানীর গরু উপহার দিয়েছেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ আলহাজ্ব মো: আনোয়ার হোসেন হেলাল। মঙ্গলবার দুপুরে উপজেলার একডালা ইউনিয়নের চৌধুরী পুকুর আশ্রয়ন প্রকল্প প্রাঙ্গনে তিনি এই গরু হস্তান্তর করেন। প্রথম ও দ্বিতীয় ফেজে উপজেলায় মোট ১২৩টি আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে একডালা ইউনিয়নের ডাকাহার গ্রামের চৌধুরী পুকুর পাড় ও মালিপুকুর পাড়ে ৯১টি, কালিগ্রাম ইউনিয়নের সিলমাদার পুকুর পাড়ে ১১টি, কাশিমপুর ইউনিয়নে ১৩টি ও বড়গাছা ইউনিয়নে ৮টি ঘর নির্মাণ করা হয়েছে। এই ঘরগুলোতে বসবাসরত বাসিন্দারা যেন পরিবারের সকল সদস্যদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে তার জন্য এমপি হেলাল নিজ উদ্যোগে ও উপজেলা আওয়ামীলীগের সার্বিক সহযোগিতায় এই গরু বিতরন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, একডালা ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম, কালীগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু প্রমুখ। এসময় এমপি হেলাল বলেন মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার এই আশ্রয়ন প্রকল্প সারা বিশ্বে মডেল হিসেবে উজ্জ্বল দুষ্টান্তর স্থাপন করেছে। তারই সুবিধা পাচ্ছে আমার এলাকার গৃহহীনরা। তারা সেমিপাঁকা ঘরে সুখে বসবাস করছে। এছাড়াও তারা অন্যান্য সকল সুযোগ-সুবিধা পাচ্ছে। আমি আমাবাদি মাননীয় প্রধানমন্ত্রী আগামীতে আমার এলাকায় আরো ঘর বরাদ্দ দিয়ে গৃহহীনদের মাথা গোঁজার ঠাই করে দিবেন। আমরা সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net