1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় প্রধানমন্ত্রীর উপহার, টিন ও চেক বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

মাগুরায় প্রধানমন্ত্রীর উপহার, টিন ও চেক বিতরণ

মোঃ সাইফুল্লাহ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৩৩৮ বার

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০ জুলাই মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর উপহার ও গরীবদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে এ উপহার সামগ্রী ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ও গরীব-দুঃস্থদের মাঝে ঢেউটিন বিতরণ করেন।

এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মশিয়ার রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রামসহ আরো অনেকে।

শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহানসহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর এমপি বলেন, করোনাকালীন সময়ে সরকার যথেষ্ট পরিমাণে বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে খাদ্য সহায়তা করে আসছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা দিন-রাত কাজ করে যাচ্ছি। দেশে কেউ না খেয়ে থাকবে না। তিনি করোনাকালীন সময়ে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করার প্রতি গুরুত্ব আরোপ করেন। এ সময় তিনি করোনাকালীন সময়ে অক্সিজেন ব্যবস্থা নিরবিচ্ছিন্ন রাখার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০টি সিলিন্ডার দেওয়ার ঘোষণা দেন। সেই সঙ্গে উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিনকে সমন্বয়ক করে উপজেলা হটলাইন টিম গঠনের নির্দেশনা দেন।

অনুষ্ঠানে উপজেলার ১৭১ জন চা বিক্রেতা, সাউণ্ড সিষ্টেম মালিক ও অপারেটর, অটিস্টিক শিক্ষার্থীসহ ৪০ টি গরীব পরিবারকে ৪০ বান্ডিল ঢেউটিন ও ১ লক্ষ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net