ঢাকা   ০২:৪৭:১০ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নবীনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ মোশারফ হোসাইন

আই কে ইব্রাহীম :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩৭৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোঃ মোশারফ হোসাইন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৬ ব্যাচের একজন মেধাবী কর্মকর্তা। তিনি ইতোপূর্বে জেলা প্রশাসকের কার্যালয়, জয়পুরহাট এ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে সফলতার সাথে অনার্স (বিএসসি) এবং মাস্টার্স (এমএসসি) পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সাইন্স থেকে মাস্টার্স (MPS), মার্কেটিং বিভাগ থেকে এমবিএ (MBA) ডিগ্রি অর্জন করেন।

এছাড়া তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ওয়াটার রিসোর্স ডেভেলপমেন্ট এর ওপর মাস্টার্স (MSc) ড্
ডিগ্রি অর্জন করেন। তিনি ISIT থেকে কম্পিউটার সাইন্সে এবং ICT তে ডিপ্লোমা করেন। এছাড়া তিনি Project Management, Procurement, Financial Management এবং Law এর উপর স্পেশাল কোর্স করেছেন। তিনি সকল ট্রেনিং ও প্রশিক্ষণে মেধার স্বাক্ষর রেখেছেন।

সরকারি এ কর্মকর্তা বলেন, বিধি মোতাবেক নিজের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে ভূমি অফিসকে জনগণের কাছে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য অফিস হিসেবে প্রতিষ্ঠা করা এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়ন করাই আমার লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি