1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী জামিনে মুক্ত! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মাষ্টার নজির আহমদের জানাযা ও দাফন সম্পন্ন  প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড়

সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী জামিনে মুক্ত!

এস এম শাহজালাল, বিশেষ প্রতিবেদক।
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৪৫৯ বার

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন(বিএফইউজে-)এর সহকারী মহাসচিব, দৈনিক রেনেসাঁ এর সম্পাদক সাংবাদিক নেতা সহিদ উল্লাহ মিয়াজিকে জামিন দিয়েছেন আদালত।

শুক্রবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৯ নম্বর আমলি আদালতে জামিন আবেদন করা হলে বিচারক চন্দন কান্তি নাথ তার জামিন মঞ্জুর করেন।

সহিদ উল্লাহ মিয়াজী নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। বর্তমানে তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব।

এর আগে শুক্রবার রাত ৩ঃ৪৫ মিনিট নাঙ্গলকোটের আশারকোটা গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

সহিদ উল্লাহ মিয়াজীর আইনজীবী অ্যাড. বদিউল আলম সুজন সন্ধ্যায় সাংবাদিকদের জানান, ‘তার বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় ২০১৭ সালে বিস্ফোরক আইনের একটি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। যে ঘটনায় তাকে আসামি করা হয়েছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না। বিজ্ঞ আদালতের কাছে বিষয়টি উপস্থাপন করা হলে বিচারক তার জামিন মঞ্জুর করেন।’

পরে জামিনে মুক্তি পেয়ে সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজি নিজের ফেইসবুক এ্যাকাউন্ট লাইভে এসে বিস্তারিত বলেন,পাশাপাশি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net