1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ফ্রি চিকিৎসা সেবা দেবে “শিউলি আলম ডোনেশন ফাউন্ডেশন” - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

চৌদ্দগ্রামে ফ্রি চিকিৎসা সেবা দেবে “শিউলি আলম ডোনেশন ফাউন্ডেশন”

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৫০ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কী মানুষ পেতে পারে না? অমর এই বাণীর সাথে একাত্ত্বতা পোষণ করে চৌদ্দগ্রামের অন্যতম মানবিক সংগঠন “শিউলি আলম ডোনেশন ফাউন্ডেশন” এর উদ্যোগে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোসা. সোহানা সোলতানা শিউলির সার্বিক তত্ত্বাবধায়ন ও সহযোগিতায় আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়স্থ “ছাতিয়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়” মিলনায়তনে দিনব্যাপী এক ফ্রি চিকিৎসা সেবা ও মেডিসিন বিতরণ এর আয়োজন করা হয়েছে।

দিনব্যাপী এ চিকিৎসা সেবায় রোগি দেখবেন: মেডিসিন ও শিশু রোগে অভিজ্ঞ ডা. মো. আহসান উদ্দিন ভূঁইয়া, প্রসূতি ও গাইনী রোগে অভিজ্ঞ ডা. ফারজানা ইয়াছমিন, মেডিকেল প্র্যাকটিশনার, মেডিসিন, মা ও শিশু রোগে অভিজ্ঞ ডা. দ্বীন মোহাম্মদ মজুমদার, মেডিকেল প্র্যাকটিশনার, মেডিসিন, মা ও শিশু রোগে অভিজ্ঞ ডা. মনোরঞ্জণ দাস এবং মেডিকেল প্র্যাকটিশনার, মেডিসিন, মা ও শিশু রোগে অভিজ্ঞ ডা. মো. সামছু উদ্দিন মজুমদার।

এতে এলাকার সকল রোগি সহ চিকিৎসা নিতে আগ্রহী সকলকে “শিউলি আলম ডোনেশন ফাউন্ডেশন” এর পক্ষ থেকে ফ্রি চিকিৎসা সেবা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে । আসুন, মানবতার কল্যাণে আমরা সকলে যার যার অবস্থান থেকে এগিয়ে আসি। জয় হোক মানবতার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net