1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী মুহিত! পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

করোনায় আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী মুহিত! পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন

বিশেষ প্রতিবেদকঃ মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার ||
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৪১২ বার

করোনায় আক্রান্ত হয়েছেন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী কিশোর ভট্টাচার্য জনি শ্যামল বাংলাকে জানান ।

কিশোর ভট্টাচার্য জানান, ৩ থেকে ৪ দিন আগে তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। গতকাল সোমবার (২৬ জুলাই) রাজধানীর স্কয়ার হাসপাতালে চেকআপ করেছেন। বর্তমানে তিনি বনানীর বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। আপাতত জটিল কোনো সমস্যা দেখা দেয়নি।

এদিকে আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই এএসএ মুয়িয সুজন শ্যামল বাংলা ডট নেটকে জানান, গত কয়েকদিন ধরে সাবেক এ অর্থমন্ত্রী শারীরিকভাবে অসুস্থতাবোধ করায় গত (২৫ জুলাই) রোববার তিনি করোনা পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আসে, একই সঙ্গে তার বড় ছেলে শাহেদ মুহিতও করোনায় আক্রান্ত হয়েছেন।

এসময় তিনি পরিবারের পক্ষ থেকে আবুল মাল আবদুল মুহিত এর সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net