1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মারা গেছে ১ টন ওজনের চৌদ্দগ্রামের ‘কালা মানিক’ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয়

মারা গেছে ১ টন ওজনের চৌদ্দগ্রামের ‘কালা মানিক’

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩০৩ বার

মারা গেছে কুমিল্লা চৌদ্দগ্রামের ‘কালা মানিক’ নামে খ্যাত ১ টন ওজনের ব্রাহমা জাতের সেই গরুটি। মঙ্গলবার (২৭ জুলাই) উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামে কালা মানিককে শেষবারের মতো দেখতে এলাকার মানুষ ভীড় জমায় কৃষক দ্বীন মোহাম্মদের বাড়ীতে। দুপুর বেলায় গর্ত খুড়ে কালা মানিককে পুঁতে ফেলা হয়েছে। কালা মানিকের শোকে দরিদ্র কৃষক দ্বীন মোহাম্মদ এখন পাগল প্রায়।

কান্নাজড়িত কণ্ঠে দরিদ্র কৃষক দ্বীন মোহাম্মদ জানায়, গত ৮ বছর ধরে নিজ বাড়িতেই একটি শেড দিয়ে ভাই ভাই ফার্ম পরিচালনা করছি। অনেক আদর যত্ন করেই ব্রাহমা জাতের গরুটি বড় করে তুলি। এটির ওজন ১ টণ। আদর করেই নাম দিয়েছি ‘কালা মানিক’। ঈদুল আযহা উপলক্ষে ঢাকার এক ব্যবসায়ী গরুটি ৮ লাখ টাকায় ক্রয় করেছিলেন। কিন্তু ঈদের কয়েকদিন আগে গরুটির শরীরে রোগ ধরা পড়ায় ব্যবসায়ীকে জানানো হয়। পরে ব্যবসায়ী আর গরুটি নেয়নি। নিয়মিত ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়ালেও রোগ ভালো হয়নি। সোমবার রাতে খাওয়ানোর সময়ও গরুটি ভালো ছিল। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখি-গরুটি আর জীবিত নেই। এতে আমার ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। গরুর খাবার ও চিকিৎসা বাবদ মানুষের থেকে অনেক টাকা ঋণ করেছি। মনে করেছি-চিকিৎসায় রোগ ভালো হয়ে যাবে। এখন আমি সরকারের সহযোগিতা চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net