ঢাকা   ০৬:৫৭:৫৭ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

মাগুরায় আমের মুকুলের ঘ্রানে মৌ মৌ করছে চারিদিক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪২৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহঃ ফাগুনের আগুন রাঙারুপে সেজেছে প্রকৃতি। মধুমাসের আগমনী বার্তা শোনাচ্ছে প্রকৃতি। ফুলে ফুলে সুবাসিত হয়ে উঠেছে চারিদিক। মৌমাছিরা মধু আহরণে ব্যস্ত সময় পার করছে। মাগুরার গাছে গাছে ফুটছে আমের মুকুল। আমের মুকুলের মিষ্টি ঘ্রাণে মৌ মৌ করতে শুরু করেছে মাগুরার চারিদিক।
মাগুরায় রয়েছে ৪ টি উপজেলা মাগুরা সদর , শ্রীপুর , মহম্মদপুর ও শালিখা , এ সকল উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে আম বাগানগুলোতে ও বাড়ির উঠানে আম গাছে শোভা পাচ্ছে মুকুল। গাছের আমপাতার সবুজ বিছানায় মুকুলের সোনালী রেণু যেনো ফুলশয্যা সাজিয়ে স্বাগত জানাচ্ছে ফাগুনকে।

মাগুরা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাগুরাতে মোট ১২শত ৭৫ হেক্টর জমিতে বাণিজ্যিক ভাবে এবার আম চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর মাগুরায় আমের বাম্পার ফলন হবে।’
মাগুরা উপজেলার মালঞ্চী গ্রামের সৌখিন আম চাষী আব্দুল আজিজ মন্ডল জানান, ‘প্রায় ১৫ -২০ দিন আগে থেকে আম গাছে মুকুল আসা শুরু হয়েছে। কিছু গাছ মুকুলে ছেয়ে গেছে। বেশিরভাগ গাছে মুকুল বের হচ্ছে। মুকুল আসার পর থেকেই গাছের প্রাথমিক পরিচর্যা শুরু করেছি।’

শ্রীপুর উপজেলার সরই নগর গ্রামের আম চাষী কুতুবুল আলম শাহীন জানান আমার ৪ শত আম গাছেেপ্রচুর মুকুল এসেছে ‘মুকুল রোগ বালাইয়ের আক্রমন থেকে রক্ষা করতে স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ স্প্রে করছি এবং গাছগুলোর গোড়ায় নিয়মিত পানি দিচ্ছি।’
মাগুরা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জাহিদুল আমিন জানান, ‘মাগুরায় ব্যক্তি উদ্যোগে ছোট্ট ছোট্ট আমবাগান রয়েছে , পৌরসভা, ৪ টি উপজেলাসহ প্রতিটি ইউনিয়নেই কম-বেশি আমগাছ বা ছোট ছোট বাগান রয়েছে। আমের ভালো ফলনের জন্য আমরা যে কোনো ব্যক্তিকেই পরামর্শ ও সহযোগিতা করতে প্রস্তুত আছি। জেলার বরিশাট গ্রামের মোঃ রিপন মোল্লা জানান,‘আমার বাগানে বাপ চাচা আমলের বেশ কিছু আমগাছ রয়েছে প্রায় প্রতিটি গাছেই এবছর মুকুল এসেছে আবহাওয়া ভালো থাকলে ভালো ফলন পাবো ইনশাআল্লাহ।

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সালমা জাহান নিপা জানান, ‘গেলো ১০-১৫ দিন থেকে গাছে আমের মুকুল আসতে শুরু করেছে। মাগুরা কৃষি বিভাগের পক্ষ থেকে সকল আম বাগান মালিকদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি