1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে মুজিবুল এমপি’র পক্ষ থেকে অটোরিক্সা চালক জসিমকে ৫০ হাজার টাকা অনুদান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার

চৌদ্দগ্রামে মুজিবুল এমপি’র পক্ষ থেকে অটোরিক্সা চালক জসিমকে ৫০ হাজার টাকা অনুদান

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ২৭২ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি’র ব্যক্তিগত তহবিল থেকে কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের দরিদ্র অটোরিক্সা চালক মো: জসিম উদ্দীনকে ৫০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে। রোববার (১ আগস্ট) বিকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি-বৈলপুর মুক্তিযোদ্ধা বাজারে বিশিষ্ট সমাজসেবক ও আ’লীগ নেতা কাজী মহি উদ্দীন মুকুলের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অর্থ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা মো: মোবারক হোসেন, আ’লীগ নেতা মাহবুবুর রহমান টিপু, কাজী আবুল খায়ের, আবুল কালাম, সমাজসেবক মাস্টার ইউনুছ মিয়া, অহিদুর রহমান, মন্তু মিয়া, বেচু মিয়া, ইসমাইল হোসেন প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো: আবুল কাশেম, মো: শাহিন আলম, রোকন উদ্দীন, কাউছার আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, কয়েক মাস আগে অটো-রিক্সা চালক জসিম উদ্দীনের অটোটি রাতে চার্জ দেয়া অবস্তা থেকে চুরি হয়ে যায়। অটো চুরি হওয়ার পর থেকে রুজি বন্ধ হয়ে যাওয়ায় খুব কষ্টে দিনাতিপাত করছিলো জসিমের পরিবার। বিষয়টি কনকাপৈত ইউপি চেয়ারম্যান মো: জাফর ইকবাল ও স্থানীয় মানবতার ডাক সামাজিক সংগঠনের মাধ্যমে সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক এমপিকে অবহিত করা হয়। পরে তিনি বর্তমান করোনা পরিস্থিতি ও জসিম উদ্দীনের অসহায়ত্বে কথা বিবেচনা করে তার ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net