1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারাতে ১০ লাখ টাকার ভারতীয় ঔষধ সমাগ্রী উদ্ধার করেছে সেনাবাহিনী পাচারকারী আটক। - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

গুইমারাতে ১০ লাখ টাকার ভারতীয় ঔষধ সমাগ্রী উদ্ধার করেছে সেনাবাহিনী পাচারকারী আটক।

আবদুল আলী ,গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৪৬০ বার

খাগড়াছড়িতে আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ঔষধ ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে। ১ আগষ্ট রোববার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জোনের আওতাধীন গুইমারা উপজেলার ২নং বাইল্যাছড়ি রাবার বাগান এলাকার বীর মোহন ত্রিপুরার বাড়িতে অভিযান চালিয়ে এসব ভারতীয় ঔষধ ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করে । এসময় পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে বীর মোহন ত্রিপুরা (৫৯) নামে একজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র সরকারী ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধপথে আনা ভারতীয় ঔষধ ও প্রসাধনী পাচার করে আসছে। রবিবার সন্ধ্যায়ও এসব পণ্য পাচারের প্রস্তুতি নেয়া হচ্ছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ এর নেতৃত্বে ২নং রাবার বাগান এলাকার বীর মোহন ত্রিপুরার বাড়িতে অভিযান চালিয়ে বস্তাভর্তি অবৈধ ভারতীয় ঔষধ ও প্রসাধনী উদ্ধার করে। যার আনুমানিক বাজারমুল্য প্রায় ১০ লাখ টাকা। উদ্ধারকৃত মালামালসহ আটককৃত বীর মোহন ত্রিপুরাকে গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ বিষয়ে মামলা হবে।

এদিকে চোরাকারবারীদের যেকোন মূল্যে প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন জোন অধিনায়ক লে: কর্ণেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net