1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে প্রতিবেশীর হামলায় আহত আ. লীগ নেতা আব্দুর রশিদ- হামলাকারী এখনো - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

রাউজানে প্রতিবেশীর হামলায় আহত আ. লীগ নেতা আব্দুর রশিদ- হামলাকারী এখনো

শাহাদাত হোসেন,, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৩৬৯ বার

চট্টগ্রামের রাউজান উপজেলার রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও ওয়ার্ড আ.লীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ (৫০) কে প্রকাশ্যে দিবালোকে প্রতিবেশীরা হামলা করে। গত ২৫ জুলাই রবিবার দিবাগত ৮টার সময়ে রাউজান ইউনিয়নের শাহ্ নাতোয়ান বাগিচা বাজারে এই ঘটনা সংগঠিত হয়। ঘটনার ব্যাপারে আহত আ.লীগ নেতা আব্দুর রশিদ গত ২৭ জুলাই মঙ্গলবার রাউজান থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে প্রতিবেশী মাহাবুল আলমের পুত্র মোহাম্মদ জাহেদ, শাহা আলমের পুত্র রনি, সজিব, সাকিল সহ ৭জনকে আসামী করা হয় । আহত আ.লীগ নেতা আব্দুর রশিদ জানান, হামলাকারী প্রতিবেশীরা মাইক বিরোধী একটি ত্বরিকত্বের অনুসারী। আমার এলাকায় মাইক বিরোধী ত্বরিকতের অনুসারীদের একটি মার্দ্রাসা ও মসজিদ রয়েছে।

এলাকার মধ্যে মাইক দিয়ে যে সব মুসলমান ধর্মীয় ওয়াজ মাহফিল ও মসজিদে আযান দেয়। তাদের বিরুদ্ধে মাইক বিরোধীরা সবসময়ে বিভিন্ন ধরণের ফতোয়া দেয়। এলাকার কোন লোক মারা গেলে তাদের জানাজার নামাজে মাইক ব্যবহার করতে দেয় না মাইক বিরোধী ত্বরিকত পন্থীরা। কেউ জানাজায় অংশ নিতে পারে না মাইক বিরোধীদের ভয়ে। এছাড়াও কোন গরু, ছাগল, মুরগী জবাই করার সময়ে মাইক বিরোধী অনুসারী মাওলানাদের দিয়ে জবাই করতে হয়। এসব কারণে এলাকার লোকজনকে নিয়ে ২০ শতক জমি ক্রয় করে মাটি ভরাট করে মাইক দিয়ে ধর্মীয় অনুষ্টানের আয়োজনকারীরা ঐক্যবদ্ধ হয়ে আলাদা ভাবে হযরত আবু বক্কর সিদ্দিকি জামে মসজিদ, খানাকায়ে গাউছিয়া, তৈয়বীয়া কমপ্লেক্স নির্মাণ করছি। এ কারণে মাইক বিরোধীরা পরিকল্পিত ভাবে আমাকে প্রকাশ দিবালোকে ধারালো দা, লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করে।

হামলার ঘটনার পর আমার নামে ও হযরত আবু বক্কর সিদ্দিকি জামে মসজিদ, খানাকায়ে গাউছিয়া, তৈয়বীয়া কমপ্লেক্স নির্মান কমিটির সভাপতি ওমান প্রবাসী লায়ন সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ফেইসবুকে পেইক আইডি থেকে বিভিন্ন প্রকার হুমকি ও অপ্রচার চালিয়ে যাচ্ছে। আহত আ.লীগ নেতা আবদুর রসিদ আরো বলেন, আমার উপর হামলার ঘটনার ব্যাপারে রাউজান থানায় মামলা করা হলেও ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেপ্তার করেনি পুলিশ। এ ঘটনার ব্যাপারে মাইক বিরোধী অনুসারী মাওলানা ফজল আহম্মদ বলেন, কোন ত্বরিকতের দ্বন্দ্ব নিয়ে এই ঘটনা হয়নি। আ.লীগ নেতা আব্দুর রশিদের সাথে প্রতিবেশীদের ব্যক্তিগত দ্বন্দ্ব নিয়ে এই ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িত মোঃ জাহেদকে ফোন করে এ বিষয়ে জানতে চাইলে, তিনি ফোন রিসিফ করেনি। এ ব্যাপারে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল্ হারুন বলেন, আ.লীগ নেতা আব্দুর রশিদের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে । হামলার ঘটনার সাথে জড়িতরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাদের পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net