1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে আশ্রয়ণের ঘর পেয়ে খুশি উপকারভোগীরা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার  আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে আশ্রয়ণের ঘর পেয়ে খুশি উপকারভোগীরা

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩০৬ বার

‘আশ্রয়ণের অধিকার- শেখ হাসিনার উপহার’ এই শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ভূমি ও গৃহহীন ১২৫টি পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বপ্নের নতুন ঠিকানা দু’কক্ষ বিশিষ্ট সেমি পাকা গৃহ পেয়ে আনন্দিত ও খুশিতে আত্মহারা ।

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেয়া উপহার ‘মাথা গোঁজার ঠাঁই’ পেয়ে প্রতিক্রিয়ায় কাশিনগর ইউনিয়নের উপকারভোগি সাজেদা বেগম বলেন, ‘সন্তানদের নিয়ে আমরা পরের ভিটায় থাকি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে জমিসহ ঘর দিয়েছে। আমার সন্তানদের নিয়ে আর পরের জমিতে থাকতে হবে না। এখন আমি আর ভূমিহীন-ঘরহীন না। আমি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি। চৌদ্দগ্রামের এমপি মুজিবুল হক, প্রশাসন ও কাশিনগর ইউনিয়নের চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই, ওনাদের সহযোগিতায় আজ আমি পরিবার নিয়ে নতুন ঘরে আছি’।

আবুল খায়ের নামে আরেক উপকারভোগী বলেন, ‘আমার জায়গা-জমি ছিল না। নদীর পাড়ে থাকতাম। জীবনে অনেক কষ্ট করেছি। এখন আমাদের মা জননী হাসিনা জায়গা দিয়েছে, ঘর দিয়েছে, আমি তাতে অনেক খুশি। তার জন্য নামাজ পড়ে দোয়া করবো। আমাদের মতো গরিবদের পাশে তিনি যেন সারাজীবন থাকতে পারেন’।

হাজেরা বেগম তো বেজায় খুশি এমন উপহারে। তিনি বলেন, ‘আমাদের সংসারে পাঁচজন লোক। মাঠে ঘাটে কাজ করে খাই। আমার কোনো জমি নেই। প্রধানমন্ত্রী জমি দিয়েছে, ঘর দিয়েছে। ঘর পেয়ে আমি খুব খুশি। বিনামূল্যে জমি-ঘর পাব কোনোদিন ভাবিনি’।

কাশিনগর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোশারেফ হোসেন বলেন, ‘মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন-গৃহহীনদের জমি সহ ঘর দেওয়া এটা প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নে ২৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চৌদ্দগ্রামের মাটি ও মানুষের নেতা সাবেক সফল রেলমন্ত্রী মো: মুজিবুল হকের সহযোগিতায় জমি সহ ঘর পেয়েছে । ইতিমধ্যেই চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড স্যারের দিকনির্দেশনায় ও পরামর্শে ২২টি পরিবারকে ঘর বুঝিয়ে দেয়া হয়েছে, তারা নতুন ঘরে উঠে এখন খুশিতে আত্মহারা। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে আমরা তাদেরকে ভিজিডি কার্ড করে দিয়েছি এবং হাঁস-মুরগি পালন করে তারা যাতে স্বাবলম্বী হবে পারে সেজন্য আমরা তাদেরকে উৎসাহ প্রদান করেছি। তাছাড়া আমি তাদেরকে নানা প্রকার সবজির বীজ ও গাছের চারা প্রদান করেছি’।

কাশিনগর ইউনিয়নে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ঘর পরির্দশনে এসে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদানের উদ্যোগ নেন। তারই অংশ হিসেবে চৌদ্দগ্রাম উপজেলায় দ্বিতীয় ধাপে ১৮০টি ঘরের মধ্যে ১২৫টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। ঘরগুলোর কাজ অনেক ভালো হয়েছে, নতুন ঘর পেয়ে উপকারভোগিরাও অনেক খুশি। বাকি পরিবারগুলোকে দ্রুততম সময়ের মধ্যে জমি ও ঘর হস্তান্তর করা হবে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net