1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নানার বাড়ীতে বেড়াতে গিয়ে ঘরে ফেরা হল না কন্যা শিশুর - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু

নানার বাড়ীতে বেড়াতে গিয়ে ঘরে ফেরা হল না কন্যা শিশুর

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৩০৮ বার

নানার বাড়ীতে বেড়াতে গিয়ে ঘরে ফেরা হল না কন্যা শিশু সাফা মারুয়ার (৮)। বেপরোয়া ইজিবাইক কেড়ে নিয়েছে তার প্রাণ। এমনতর ঘটনাটি ঘটেছে চকরিয়া উপজেলার খুটাখালী বাস ষ্টেশনে।

শুক্রবার (৬ আগষ্ট) বিকেল সাড়ে ৫ টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী বাস ষ্টেশনে ঘটে এ দুর্ঘটনা।

নিহত সাফা মারুয়া বর্নিত ইউনিয়নের জঙ্গল খুটাখালী গ্রামের পিয়াজ্যাকাটার মহি উদ্দীনের কন্যা বলে জানা গেছে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিতা-মাতার সাথে এদিন বিকেলে সাফা মারুয়া নানার বাড়ী থেকে ঘরে ফিরছিলেন। এসময় খুটাখালী বাস ষ্টেশনে পৌঁছলে বাড়ীতে যাওয়ার জন্য শিশুটি রাস্তা পারাপার করতে গিয়ে বেপরোয়া ইজিবাইকের ধাক্কা খেয়ে রাস্তার পাশে গিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যান এবং প্রশাসনিক প্রক্রিয়া শেষে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এসআই তোফাজ্জল হোসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net