1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনাগাজীর পশ্চিম সোনাপুরে জমির বিরোধ নিয়ে চার নারীকে কুপিয়ে জখম, গ্রেফতার তিন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

সোনাগাজীর পশ্চিম সোনাপুরে জমির বিরোধ নিয়ে চার নারীকে কুপিয়ে জখম, গ্রেফতার তিন

শাহাদাত হোসেন রাসেল নোয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২৯৫ বার

ফেনীর সোনাগাজীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের চারজন নারীকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহম্মদপুর গ্রামের মনছুর আলী দরবেশ বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ, এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, বাহার উদ্দিন ছুট্টু মিয়ার সাথে একই বাড়ির কামাল উদ্দিন গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। জমির বিরোধের জেরে কামাল উদ্দিন, তার শ্যালক শাকিব, তার ভাই জহির উদ্দিন, সোনিয়া, মনোয়ারা বেগম, জোসনা আক্তার, সাবিনা আক্তার মিলে বাহার উদ্দিন ছুট্টুর পরিবারের সদস্যদের উপর অতর্কিত হামলা করে।

এসময় বাহার উদ্দিনের স্ত্রী কদর বিয়া, কন্যা আনোয়ারা বেগম, ফারজানা আক্তার ও সুলতানা আক্তারকে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় পুলিশ শুক্রবার ভোরে অভিযান চালিয়ে জহির উদ্দিন, সোনিয়া আক্তার ও জোসনা আক্তারকে গ্রেফতার করেছে।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net