1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারাতে টিকাদান কর্মসূচি উদ্বোধন, মানুষের স্বতঃস্ফূর্ত গ্রহণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: দেড় লক্ষ টাকা জরিমানা জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামাবেশ কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত  মায়ের নিঃসঙ্গ মৃত্যু এবং আমাদের নৈতিক দেউলিয়াত্ব বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মাগুরায় এফসিপিএস ট্রেইনি সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে মাগুরায় চিকিৎসকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত কলেবর আয়োজনে ভূয়া বিসিএস ক্যাডারকে সংবর্ধনা  মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে আইনি নোটিশ, একাধিকবার আপোষনামা দিয়েও প্রতারণার অভিযোগ মুন্সী নেছারের বিরুদ্ধে ব্যবসা সহজীকরণ, ডিরেগুলেশন ও সৃজনশীল অর্থনীতির বিকাশে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে একরাম উল্লাহর মনোনয়ন

গুইমারাতে টিকাদান কর্মসূচি উদ্বোধন, মানুষের স্বতঃস্ফূর্ত গ্রহণ

আবদুল আলী, গুইমারা, খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩৩০ বার

সারাদেশের ন্যায় খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় করোনার টিকাদান কর্মসূচীর উদ্ধোধন করা হয়েছে।
৭ আগষ্ট শনিবার সকাল ৯ টায় গুইমারার ৩ টি ইউনিয়নে গুইমারা, হাফছড়ি, ও সিন্দুকছড়ি একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়। সকাল ৯টায় হাফছড়ি ইউনিয়নের জালিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কর্মসূচীর উদ্ধোধন করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, কৃষি উপ-সহকারী কর্মর্কর্তা আবদুর রহিম মজুমদার, স্বাস্থ্য বিভাগের শ্যামল চাকমা প্রমূখ।
উল্লেখ্য যে পূর্ব ঘোষণা অনুযায়ী গুইমারা উপজেলার ১ নং গুইমারা ইউনিয়নের বাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়,২ নং হাফছড়ি ইউনিয়নের জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,ও সিন্দুকছড়ি ইউনিয়নে সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ে টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। সরেজমিনে জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। দূর থেকে মনে হচ্ছিল যেন নির্বাচনে লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছেন। আসলে টিকার জন্য লাইন ধরেছেন। জানতে চাইলে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ বলেন টিকাগ্রহনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন ভালো দিক। গুইমারার সকল জনগন টিকার আওতায় চলে আসবে এমন প্রত্যাশা করছি। সরকারের টিকাদান কর্মসূচী অব্যাহত থাকবে বলেও আশা করেন তিনি। আজকে ৩ টি ইউনিয়নে ১৮০০ জনকে টিকাপ্রদান করা হবে বলে জানাগেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net