1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে নানা আয়োজনে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে মাজার জিয়ারতে শুরু সাইফুল ইসলামের নির্বাচনি প্রচারণা চন্দনাইশে মালিককে গুলি করে হত্যা, ৩টি গরু লুট বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী সাটুরিয়ায় শিমুলিয়ার নববিবাহিতা শম্পা সূত্রধরের রহস্যজনক মৃত্যু, হত্যা অভিযোগ পরিবারের হাতিয়ায় সংসদ সদস্য হান্নান মাসুদের গাড়িবহরে হামলা, অবরুদ্ধসহ আহত ১০ বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ঈদগাঁওয়ে মাদক সরঞ্জামসহ জিয়াবুল গ্রেফতার ঈদগাঁওয়ে সাড়ে ৬ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফের চাউল সৈয়দপুরে শহর জামায়াতের আমীর অসুস্থ দোয়ার আবেদন চান্দিনায় যাত্রীবাহী বাস চাপায় নারী নিহত 

মানিকছড়িতে নানা আয়োজনে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-
  • আপডেট টাইম : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২৯০ বার

মানিকছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

৮ আগস্ট (রবিবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে সকাল ৯টায় মানিকছড়ি উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়’র উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আদর্শ ও ত্যাগের দৃষ্টান্ত যুগে যুগে বাঙালি নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বঙ্গবন্ধু সাফল্যে তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন। বঙ্গবন্ধু রাজনৈতিক কারণে প্রায়ই কারাবন্দি থাকতেন। এই দুঃসময়েও একদিকে স্বামীর কারামুক্তিসহ বাংলাদেশ আওয়ামীলীগ পরিচালনা ও অন্যদিকে সংসার, সন্তানদের লালন-পালন, শিক্ষাদান, বঙ্গবন্ধুকে প্রেরণা, শক্তি ও সাহস যুগিয়ে স্বাধীনতা এবং মুক্তির সংগ্রামকে সঠিক লক্ষ্যে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বক্তারা আরও বলেন, স্বাধীনতা ও দেশবিরোধী অপশক্তি ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে জাতির পিতার সঙ্গে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবকেও সপরিবারে নৃশংসভাবে হত্যা করে, যা জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে।

পৃথক আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবদীন, উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প ব্যবস্থাপক মো. ফরিদুল আলম, যুবলীগের সভাপতি মো. সামায়উন ফরাজী সামু প্রমুখ।

আলোচনা শেষে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net