1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনার টিকা গ্রহণে শর'য়ী কোনো বাঁধা নেই' -টিকা গ্রহণকালে বললেন হেফাজত আমীর - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

করোনার টিকা গ্রহণে শর’য়ী কোনো বাঁধা নেই’ -টিকা গ্রহণকালে বললেন হেফাজত আমীর

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩০১ বার

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর এবং হাটহাজারী মাদরাসার শিক্ষা পরিচালক ও শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী কোভিড-১৯ এর টিকা গ্রহণ করেছেন।

গতকাল হাটহাজারী মাদরাসা হতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তিনি এই টিকা নেন।

হেফাজত আমীর সাংবাদিকদের বলেন- ‘যে কোনো রোগের চিকিৎসা নেয়া সুন্নাত, করোনা ভাইরাসজনিত রোগ হতে বাঁচতে চিকিৎসারই একটি পদ্ধতি এই টিকা। তাই এটি গ্রহণে কোনো শরয়ী বাঁধা নেই।’

টিকা নিতে তিনি হাসপাতালে পৌঁছলে স্বাস্থ্যকর্মীরা গাড়ির নিকট গিয়েই তাঁকে টিকা দেন।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমতিয়াজ হোসাইন বলেন- ‘জুনায়েদ বাবুনগরী হুজুর সিনোফার্মের টিকার প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন।’

জানা যায়, গত ১৪ ই জুলাই টিকা গ্রহণে অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলেন আল্লামা বাবুনগরী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net