1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিদের্শনা থাকলেও কয়েকটি প্রতিষ্ঠানে নেই ১৫ আগস্টের শোক ব্যানার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিদের্শনা থাকলেও কয়েকটি প্রতিষ্ঠানে নেই ১৫ আগস্টের শোক ব্যানার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩৪২ বার

সরকারি নির্দেশনা থাকলেও কুমিল্লার চৌদ্দগ্রামে ১৫ আগস্টের ড্রপডাউন ব্যানার অধিকাংশ প্রতিষ্ঠানে ব্যবহার না করায় সচেতন মহলে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব নাইমা আফরোজ ইমা স্বাক্ষরিত গত ২৭ জুলাই ২০২১ এর একটি জরুরী প্রজ্ঞাপণ সুত্রে জানা যায়, আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতীর জনক শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে সরকারী/অন্যান্য কর্মসূচী প্রতিপালনের পাশাপাশি ১ আগস্ট থেকে সকল সরকারি, আধাসরকারী, স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, শিক্ষা ও বেসরকারী প্রতিষ্ঠান সমুহের ভবনে ড্রপডাউন ব্যানার লাগানোর জন্য নির্দেশনা থাকলেও উপজেলার চৌদ্দগ্রাম পোস্ট অফিস, চৌদ্দগ্রাম বাজারস্থ সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, পূবালী ব্যাংকে ১৫ আগস্টের ড্রপডাউন ব্যানারটি লাগানো হয়নি।

১ আগস্ট থেকে ড্রপডাউন ব্যানার লাগানোর কথা থাকলেও মাসের ১১ তারিখেও লাগানো হয়নি ব্যানার। যা সরকারী নির্দেশনার প্রতি এক প্রকার বৃদ্ধাঙ্গলী প্রদর্শনের শামিল। সরকারি নিদের্শনা থাকলেও ড্রপডাউন ব্যানার ব্যবহার না করায় সচেতন মহলে সমালোচনার ঝড় বইছে।

চৌদ্দগ্রাম পোস্ট অফিসের পোস্ট মাস্টার মো: সেলিম মিয়া জানান, ‘আজকে দিনের মধ্যে ড্রপডাউন ব্যানারটি লাগিয়ে নিব’।

এ বিষয়ে সোনালী ব্যাংক চৌদ্দগ্রাম শাখার ম্যানেজার মো: আব্দুর রৌফ জানান, ‘সরকারী পরিপত্রের বিষয়টি আমার জানা আছে। লকডাউনের কারণে ব্যানারটি কুমিল্লা থেকে আসতে বিলম্ব হচ্ছে। আজকালের মধ্যেই ব্যানারটি লাগিয়ে নিব’।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক জানান, ‘সরকারী প্রজ্ঞাপন অনুযায়ী যারা এখনো শোক ব্যানার লাগায়নি, তাদেরকে পুনরায় অবহিত করা হবে, তারপরেও যদি কোন প্রতিষ্ঠান শোক ব্যানারটি না লাগায়, তখন বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net