1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভাঙল প্রাণের মেলা মোট বিক্রি ৮২ কোটি টাকা, বই ৪ হাজার ৯১৯টি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি

ভাঙল প্রাণের মেলা মোট বিক্রি ৮২ কোটি টাকা, বই ৪ হাজার ৯১৯টি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২০
  • ৪২৮ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
পাঠক, লেখক, প্রকাশক ও দর্শনার্থীর সমাগমে আজ থেকে আর প্রাণের উচ্ছ্বাস বইবে না সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে। প্রিয় লেখকের পছন্দের বই কেনার জন্য স্টল ও প্যাভিলিয়ন ঘুরে বেড়াবেন না বইপ্রেমীরা। আর বিক্রেতারাও ক্রেতাদের আশায় বইয়ের পসরা সাজিয়ে অপেক্ষা করবেন না। আজ থেকে দীর্ঘ এক বছরের অপেক্ষার পালা।

পাঠক, লেখকসহ বইপ্রেমীদের মধ্যে বিরহের সুর বাজিয়ে শেষ হলো মাসব্যাপী ‘অমর একুশে গ্রন্থমেলা-২০২০’। বিকিকিনি ও প্রকাশনার দিকে বিগত বছরগুলোর সব রেকর্ড ভঙ্গ করেছে এবারের গ্রন্থমেলা। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রকাশক ও বাংলা একাডেমির বিক্রি মিলিয়ে এবার ৮২ কোটি টাকার বই বিক্রি হয়েছে।

গতবার বিক্রির পরিমাণ ছিল ৮০ কোটি টাকা। এবার গতবারের চেয়ে ২ কোটি টাকা বেশি বিক্রি হয়েছে। এ ছাড়া প্রকাশনার দিক থেকেও গতবারের চেয়ে এগিয়ে আছে এবারের মেলা। এ বছর প্রকাশ হয়েছে ৪ হাজার ৯১৯টি নতুন বই। গতবার প্রকাশিত হয়েছিল ৪ হাজার ৬৮৫টি বই। অর্থাৎ গতবারের তুলনায় এবার ২৩৪টি বেশি নতুন বই প্রকাশ পায়। প্রকাশনা ও বিক্রিতে এগিয়ে থাকলেও মানসম্পন্ন বইয়ের প্রকাশনায় এবারের মেলা পিছিয়ে রয়েছে। গতবারের মেলায় ১ হাজার ১৫১টি মানসম্পন্ন বই প্রকাশিত হয়। আর এবার সেই সংখ্যা ৭৫১টিতে নেমে এসেছে। অর্থাৎ গতবারের তুলনায় মানসম্পন্ন বইয়ের সংখ্যা কমেছে ৪০০টি
বাংলা একাডেমি সূত্র জানায়, এদিকে গত কয়েক বছরের হিসাব অনুযায়ী এ বছরের মেলা সফলতার সব রেকর্ড ভঙ্গ করেছে। ২০১৮ সালের বিক্রি ছিল ৭০ কোটি ৫০ লাখ টাকা, ২০১৭ সালের বিক্রি ছিল ৬৫ কোটি ৪০ লাখ টাকা, ২০১৬ সালে ৪০ কোটি ৫০ লাখ ও ২০১৫ সালে ২১ কোটি ৯৫ লাখ টাকা। অর্থাৎ দিনে দিনে মেলা শুধু সফলতার দিকেই এগিয়ে যাচ্ছে। বিগত বছরগুলোর সব রেকর্ড ভঙ্গ করায় প্রকাশকরা ভবিষ্যতেও মেলা নিয়ে নতুন করে আশাবাদী।
মেলায় মোট বই ৪ হাজার ৯১৯টি : এ বছরের অমর একুশে গ্রন্থমেলায় ৪ হাজার ৯১৯টি নতুন বই এসেছে। আর গতবার নতুন বই প্রকাশিত হয়েছিল ৪ হাজার ৬৮৫টি। অর্থাৎ গতবারের তুলনায় এবার ২৩৪টি বই বেশি প্রকাশিত হয়। আর বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের তথ্যানুযায়ী বরাবরের মতো এবারও সর্বোচ্চ প্রকাশনা ছিল কবিতার। এ বছর কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে ১ হাজার ৫৮৫টি। অর্থাৎ মোট বইয়ের এক-চতুর্থাংশ কবিতার বই। তবে বিক্রিতে বরাবরের মতো এবারও পিছিয়ে ছিল কবিতার বই। এ বছর গল্পের বই প্রকাশ হয় ৬৪৪টি, উপন্যাস ৭৩১টি, প্রবন্ধ ২৭১টি, গবেষণা ১১২, ছড়া ১১১, শিশুতোষ ২০৩, জীবনী ১৪৯, রচনাবলি ৮, মুক্তিযুদ্ধ ১৫২, নাটক ৩৪, বিজ্ঞান ৮৩, ভ্রমণ ৮২, ইতিহাস ৯৬, রাজনীতি ১৩, স্বাস্থ্য ৩৬, রম্য ৪০, ধর্মীয় ২০, অনুবাদ ৫৭, অভিধান ১৪, বৈজ্ঞানিক কল্পকাহিনি ৬৭, বঙ্গবন্ধু বিষয়ক ১৪৪ এবং বিবিধ বিষয়ে বই এসেছে ২৬৮টি।

সমাপনী অনুষ্ঠান : সন্ধ্যা সাড়ে ৬টায় গ্রন্থমেলার মূল মঞ্চে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এতে স্বাগত ভাষণ প্রদান করেন একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। গ্রন্থমেলার প্রতিবেদন উপস্থাপন করেন ‘অমর একুশে গ্রন্থমেলা-২০২০’-এর সদস্য সচিব ড. জালাল আহমেদ। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি ডক্টর ইমেরিটাস আনিসুজ্জামান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net