1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে আবাসনে প্রকল্পের বাসিন্দাদের মাঝে ত্রাণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষকের কোচিং ও পরীক্ষার ফি আদায়  মাগুরায় মাদক সেবনের অপরাধে নিতাই সরকারকে ৩ মাসের কারাদন্ড প্রদান পুঁজিবাজারে সূচকের বড় পতন সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর পিংক বাসে ই-টিকিটিং চালু, যেভাবে টিকিট কাটবেন সমাজকে ধ্বংস করে দেয় যে ৪ গুনাহ

মীরসরাইয়ে আবাসনে প্রকল্পের বাসিন্দাদের মাঝে ত্রাণ বিতরণ

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি::
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩০৯ বার

মীরসরাই উপজেলার ৪নং ধুম ইউনিয়নের দক্ষিন মোবারকঘোনা আবাসন প্রকল্পের বাসিন্দাদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রান বিতরণ করা হয়েছে। এছাড়া ভূমিহীনদের জন্য নির্মিত ৭৫টি ঘর পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

বুধবার (১১ আগস্ট) সকালে সাড়ে ১১টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসান।

মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মিজানুর রহমান, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক করেরহাট ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ধুম ইউনিয়নের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভ্ূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহাব উদ্দিন আক্রমী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান।

ত্রাণ বিতরণ শেষে ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দক্ষিন মোবারকঘোনা আবাসন প্রকল্পের নবনির্মিত ৭৫টি ঘর পরিদর্শন করেন। এসময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসান সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের জন্য এক খন্ড জমি ও ঘর উপহার সে প্রকল্পের বাস্তবায়ন হয়েছে দক্ষিণ মোবারকঘোনা গ্রামে। এখানে যোগাযোগ সুবিধা থেকে শুরু করে নাগরিক হিসেবে সকল সুবিধা প্রদান করা হবে। ইতোমধ্যে বেসরকারি বিভিন্ন সংস্থা যেমন আড়ং, ব্রাক এসবের তত্ত¡াবধানে এখানকার লোকজনের কর্মসংস্থানের সৃষ্টি হয় সে বিষয়ে আলোচনা চলছে।

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মিজানুর রহমান জানান, আমরা চাই প্রধানমন্ত্রী যেটি চেয়েছেন গরিব মানুষ যাদের ঘর নেই, যাদের জমি নেই তাদেরকে একখন্ড জমিসহ ঘর দেয়া হবে। তাদেরকে সব ধরণের নাগরিক সুবিধা দেয়া হবে সেই নিরিখে এই আশ্রয়ণ প্রকল্পটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভা থেকে মাত্র তিন কিলোমিটার পশ্চিমে ফেনী নদীর তীরে উর্বর জায়গায় তৈরি করা হয়েছে। বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করা হয়েছে। এখানে প্রচুর মাছের ঘের রয়েছে এখানকার লোকজনের কুটির শিল্পে এবং মৎস্য খাতে কর্মসংস্থান হয় সে বিষয়ে পরিকল্পনা রয়েছে। এখানে সামাজিকভাবে পরিবেশ যেন উন্নত হয় স্কুল, মসজিদ ও কবরস্থান করে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net