1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে অটোরিকশা চাপায় ৬বছরের শিশু নিহত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

শ্রীনগরে অটোরিকশা চাপায় ৬বছরের শিশু নিহত

আব্দুর রকিব,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩৩৬ বার

মুন্সীগঞ্জের শ্রীনগরে ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় সোহানা আক্তার ছোঁয়া (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় অপর আরেক শিশু মুনিয়া আক্তার (৪) গুরুতর আহত হয়। গতকাল বৃহস্পতিবার
দুপুর দেড়টার দিকে উপজেলার দেউলভোগ এলাকায় এই সড়কে দুর্ঘটনা ঘটে। ঘাতক অটোরিকশাটিকে স্থানীয়রা আটক করে। তবে চালক পালিয়ে গেছে। নিহত সোহানা দেউলভোগ গ্রামের হুমায়ুন কবীরের মেয়ে।

নিহতের বাবা জানান, দেউলভোগ বাজার সংলগ্ন মোড়ে তার দোকানে আসে মেয়ে সোহানা ও তার বান্ধবী মুনিয়া। দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে একটি অটোরিকশা এসে দুইজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারাযায় শিশু সোহানা। অপর শিশু মুনিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।

শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূঞ জানান, অটোরিকশার চাপায় নিহত শিশুর পরিবারের লোকজন থানা কোনো অভিযোগ করতে রাজি নন। তাই এ ব্যাপারে পুলিশ কোনো পদক্ষেন নিতে পারছে না। নিহতের পরিবারের লোকজন শিশুর মরদেহ নিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net