1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পদ্মা সেতুতে আঘাত মানেই সারাদেশের মানুষের অনুভূতিতে আঘাত: সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে  মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’ চ্যানেল আইয়ের শুভজন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদা মাগুরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপ

পদ্মা সেতুতে আঘাত মানেই সারাদেশের মানুষের অনুভূতিতে আঘাত: সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আমিনুল হক, বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৩৬৭ বার

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পদ্মা সেতুতে আঘাত মানেই সারাদেশের মানুষের অনুভূতিতে আঘাত। জাতীয়ভাবে মানুষ আহত হচ্ছে। অনুভুতিতে আঘাত লাগছে। কেন পদ্মা সেতুতে বার বার আঘাত লাগছে, কি কারণে-তা খতিয়ে দেখা হচ্ছে।’ শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সেতুমন্ত্রী আরও বলেন, ‘পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস ও সক্ষমতার সোনালী ফসল। পদ্মাসেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনও হচ্ছে। দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে। এখনও পেছনে লোক লেগে আছে। আর শর্ষের মধ্যে ভূত আছে কি না, তা খুঁজে দেখতে হবে। এখানে বিআইডব্লিউটিসির লোকজন, সেতু বিভাগের লোকজনও আছেন। সেনাবাহিনীর অনেকে প্রথম থেকেই আছেন। বারবার কেন পদ্মা সেতুতে আঘাত লাগছে- সেটা আমাদের খুঁজে বের করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net