ঢাকা   ০৬:৫২:২০ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রাউজান ছাত্রলীগের ফ্রি অক্সিজেন সরবরাহ করোনা সুরক্ষা বুথের উদ্বোধন

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৪৪৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজান উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ফ্রি অক্সিজেন সরবরাহ ও করোনা সুরক্ষা বুথ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার ( ১৪ আগস্ট) বিকালে সাংসদ ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় রাউজান উপজেলা আ.লীগের কার্যালয়ের সামনে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবি এম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও তরুণ আ.লীগ নেতা ফারাজ করিম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, আ.লীগ নেতা আব্দুল লতিফ, তছলিম উদ্দীন, উপজেলা যুবলীগের সহ সভাপতি সারজু মো: নাছের, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শওকত হোসেন।

এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন ,রফিকুল ইসলাম তুষার, সাইফুল ইসলাম, কাজি মাসুদ রানা, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, ছাত্রলীগ নেতা নুরুল আজম, জিয়াউদ্দিন, বেলাল হোসেন সিফাত, আরশাফ চৌধুরী, আকাশ বড়ুয়া, নাহিদ চৌধুরী, আরমান হোসেন রাহুল, সাফাত জামিল, আরিফুল হক মুন্না, আরমান শান্ত, সুদীপ্ত দাশ অন্তু, এস এম আকরাম, হিমেল, লিপন দাশ, বিটু বড়ুয়া, রায়হানুল ইসলাম, বাদশা আলম জুয়েল, মো সুমন আনোয়ার, রবিউল হোসেন, ইমন, প্রিতম দাশ, সৈকত দে, আহম্মেদ বাপ্পাসহ আরও অনেকে। এরপর ফারাজ করিম চৌধুরী কলেজ জামে মসজিদে জাতীয় শোক দিবসের মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতে অংশ গ্রহন করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা বোরহান কাদের।দোয়া মাহফিল শেষে পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি