1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীর চাটখিলে শোক দিবসে ফুল দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

নোয়াখালীর চাটখিলে শোক দিবসে ফুল দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতি

মাহবুবুর রহমান :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৯১ বার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নোয়াখালীর চাটখিল উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় তারা প্রতিকৃতির ওপরে থাকা পুষ্পস্তবক ভাঙচুর করে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শোক দিবস উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের নিয়ে আসেন চাটখিল পৌরসভা আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান লিটন ও উপজেলা যুবলীগের আহবায়ক বেলায়েত হোসেন। উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের সময় মাইকে যুবলীগের সভাপতির নাম না বলাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় তারা একে অন্যকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং পুষ্পমাল্য, পুষ্পস্তবক ভেঙে ও ছিঁড়ে ফেলে। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়।

উপজেলা যুবলীগের আহবায়ক বেলায়েত হোসেন জানান, ফুল দেওয়ার জন্য আগে যাওয়াকে কেন্দ্র করে লিটন ভাইয়ের নেতাকর্মীদের সাথে আমার সমর্থকদের মধ্যে একটু ধাক্কাধাক্কি হয়েছে। এছাড়া আমাদের মধ্যে আর কোন সমস্যা নেই। পুষ্পস্তবক কারা ভাঙচুর করেছে তা আমার জানা নেই।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ মোসা বলেন, ফুল দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে জামেলা হয়েছে বলে শুনেছি। তবে এ ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরর প্রতৃকৃতির কোন সমস্যা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net