ঢাকা   ০৩:৫৩:০০ পিএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

কুমিল্লায় শোক দিবসের খাবার খেয়ে অসুস্থ শতাধিক মানুষ

কুমিল্লা প্রতিনিধি।।
  • আপডেট টাইম : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৩৮৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শোক দিবসে বিতরণ করা খাবার খেয়ে কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। পেট
ব্যথা, বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অনেকে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন হাসপাতালে। ১৫ আগস্ট বিতরণ করা এই খাবার খেয়ে সন্ধ্যার পর
থেকে মানুষ পেট ব্যথা, বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হতে শুরু করে। অসুস্থ হয়ে পড়া এই রোগীদের চিকিৎসা দিতে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে থেকে আমড়াতলী ইউনিয়নে একটি মেডিক্যাল টিম পাঠানো হয়।

কুমিল্লার আমড়াতলী ইউনিয়নের পাশের ভরসার বাজারের পল্লী চিকিৎসক নাসির উদ্দিন জানান, ১৫ আগস্ট সন্ধ্যা ৭টায় তার চেম্বারে একজন রোগী
পেট ব্যথা ও ডায়রিয়া সমস্যা নিয়ে আসেন। জিজ্ঞেস করলে ওই রোগী জানান বিকেলে শোকদিবসে বিতরণ করা পোলাও, মুরগির মাংস ও ডিম খেয়েছেন। এর পর থেকে তার পেট ব্যথা শুরু হয়। ঘন্টার মধ্যে ৫/৬ বার পাতলা-পায়খানা হয়। পরে তিনি ওই রোগীকে স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ দিয়েছেন। সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত তার চেম্বারে একই ধরনের সমস্যা নিয়ে প্রায় ২২-২২ জন রোগী আসে। সোমবার সকাল থেকেও প্রায়
৮-১০ জন রোগী তার চেম্বারে আসে।

আমড়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হানিফ জানান, রান্না করা গরম খাবার অতিরিক্ত সময় প্যাকেটে থাকায় এবং অনেকে রেখে দিয়ে পরে খাওয়ায় কিছু মানুষ অসুস্থ হয়েছে।
তার পরিবারের অনেকে এই খাবার খেয়েছে। তাদের মধ্যে তার ছেলে বমি করে।

এবিষয়ে আমড়াতলী ইউনিয়নের চেয়ারম্যান কাজী মোজাম্মল হক জানান, শোক দিবসে ইউনিয়নে ৩৫০০ খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে।
প্যাকেটে পোলাও, মুরগি ও ডিম ছিলো। এই খাবার খেয়ে কিছু মানুষে অসুস্থ হয়ে পড়েছে, যার সংখ্যা ১০-১২ জন হবে। তবে কোন ব্যক্তির গুরুতর
সমস্যা হয়নি। আমরা ধারণা করছি, খাবার রান্নার সময় কিছু ডিমে একটু সমস্যা হয়েছে। নষ্ট হয়ে যাওয়া ওই ডিম যারা খেয়েছেন তারাই
অসুস্থ হয়ে পড়েছেন।

কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, খাবার খেয়ে আমড়াতলী ইউনিয়নে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন রাত থেকে। খবর পেয়ে
সোমবার সকালেই একদল মেডিক্যাল টিক পাঠানো হয়ে ওই ইউনিয়নে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি