ঢাকা   ০৫:১৪:৪৩ এএম, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরার শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অক্সফোর্ডের রোডস স্কলারশিপ পেলেন কুমিল্লার ফারহানা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারী দুর্বৃত্তরা  মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত নকলায় মাদরাসার সভাপতি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২ প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

১৫ আগস্টে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন

মাহবুবুর রহমান :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩৮০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী জাতীয় শােক দিবসের বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে ১৫ আগস্ট সকালে চাটখিল উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিভিন্ন রাজনৈতিক , সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্প মাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করার সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হামলা চালিয়ে পুষ্প মাল্য ও বঙ্গবন্ধুর ছবি ভাংচর কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে বর্তমান ও সাবেক ছাত্রলীগ নেতা কর্মীরা।

সংবাদ সম্মেলনে তারা বলেন, কিছুদিন পূর্বে জেলা ছাত্রলীগের দেওয়া বিতর্কিত তথাকথিত সংগােষিত ছাত্রলীগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কিছু কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হামলা চালিয়ে পুষ্প মাল্য ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করে যা বঙ্গবন্ধুকে অপমান করা হয়। এ ন্যক্কার জনক গঠনার মধ্যদিয়ে সংগঠনের ভাবমুর্তি চরমভাবে ক্ষুন্য হয় । যা বিভিন্ন ইলেক্ট্রনিক্স মিডিয়াতে দেখানাে হয় , যাতে সারাদেশ ব্যাপী বঙ্গবন্ধু ও আওয়ামী রাজনীতিকে কলংকিত করা হয়।

তারা এমন ন্যাক্কার জনক ঘটনায় আমরা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কোনােভাবে মেনে নিতে পারি না । ছাত্রলীগের আদর্শিক পিতা জাতীর জনকের প্রতিকৃতিতে হামলা করে শােক দিবসকে কলংকিত করেছে তারা । তারা এ ধরনের জাতির জনকের প্রতিকৃতিতে হামলা কারীদেরকে ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি সহ সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্র ও জেলা ছাত্রলীগের প্রতি জোর দাবি জানান।

বিকালে নোয়াখালী চাটখিল উপজেলার জেলা কমিটির একাংশ ও সাবেক ছাত্রলীগের নেতারা এ সংবাদ সম্মেলন আয়োজন করেন

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি