ঢাকা   ০৬:১৩:৪৪ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

নোয়াখালীতে ছাত্রলীগের সংঘর্ষে ছাত্রশিবিরকে জড়িয়ে সংবাদের প্রতিবাদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৪৯৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাহবুবুর রহমান: নোয়াখালীর বেগমগঞ্জের আমান উল্যাহ্ পুর বাজারে শিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিাকলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে সংঘঠনটির জেলা শাখা।

তারা প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, উপজেলার ১ নং আমানুল্লাপুর ইউনিয়নের আমানুল্লাপুর পলোয়ান বাজারে যে সংর্ঘষের ঘটনা তা ছিল রাজনৈতিক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এর পূর্বশত্রুতার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে যারা আহত, গুলিবিদ্ধ ও নিহত হয় তাদের সাথে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কোন ধরণের পূর্ব শত্রুতা নেই। কারন আমরা সম অবস্থান ছাত্র রাজনীতিতে বিশ্বাসি।

অথচ এই ধরনের সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম পত্রিকায় যে ধরনের মিথ্যা বানোয়াট সংবাদ প্রচারিত হয়েছে তাতে আামদের বিন্দুমাত্র সম্পর্ক নেই।

তারা জানান, বাংলাদেশের ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

একইসাথে আমাদের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং মিথ্যা বনোয়াট। এটা শুধুমাত্র বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে এই ধরনের অপবাদ দেয়া হচ্ছে।

তারা প্রশাসন রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন সামাজিক বিবর্তন প্রতি আবেদন করে বলেন ঘটনার সত্যতা নিশ্চিত করে অপরাধী যেই হোক তাকে যেন আইনের আওতায় আনা হয়। এবং নিরপরাধ মানুষ যেন এই ধরনের ঘটনায় জড়িত না হয় সে বিষয়ে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ রইল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি