1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদল সভাপতি আতোয়ার পাবেলকে গ্রেফতারের নিন্দা জানিয়েছে উপজেলা ছাত্রদল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মধুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের দুই পাশে ব্যাতিক্রমী উপায়ে খেজুরের বীজ বোপণ! ঈদগাঁওয়ে তিনদিনের টানা ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা! ভোগান্তিতে পৌরবাসী চন্দনাইশ পৌরসভার অধিকাংশ সড়ক সংস্কারবিহীন অবস্থায়  সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে

কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদল সভাপতি আতোয়ার পাবেলকে গ্রেফতারের নিন্দা জানিয়েছে উপজেলা ছাত্রদল

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৩২১ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আতোয়ার হোসেন পাভেল(৩৬) কে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার সময় বিচারিক আদালতের মাধ্যমে তাকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল বুধবার (১৮ আগষ্ট) দুপুর ১২টার দিকে পল্টন থানা সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে পল্টন থানা পুলিশ।

আটককৃত আতোয়ার হোসেন পাভেল কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের সাখাওয়াত হোসেনের ছেলে। সে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি।

মামলার তদন্ত কর্মকর্তা ও পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, চলতি বছরের ১৬ জুন পল্টন এলাকায় ছাত্রদল ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় তাকে অজ্ঞাত আসামি হিসেবে আটক করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আতোয়ার হোসেন পাবেল এর গ্রেফতারের নিন্দা জানিয়ে উপজেলা ছাত্র দলের পক্ষে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল হক আরিফ। উক্ত বিবৃতিতে আতোয়ার হোসেন পাবেলকে বিনা প্ররোয়ানায় গ্রেফতারের নিন্দা ও নিঃশর্ত মুক্তি দাবী করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net