1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বরিশালের ভুল বোঝাবুঝি সমাধানের পথে' -স্থানীয় সরকার মন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা কোম্পানীগঞ্জের চরপার্বতীতে পুকুরে অজ্ঞাত লাশ: খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ  ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী

বরিশালের ভুল বোঝাবুঝি সমাধানের পথে’ -স্থানীয় সরকার মন্ত্রী

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৩৩৩ বার

দেশের মানুষের আশা আকাঙ্খা পূরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাসহ সকল শ্রেনি পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করছে। একসঙ্গে কাজ করতে গিয়ে কখনো কখনো ভুল বোঝাবুঝি হয়, আবার সময়ের সঙ্গে সঙ্গে তা নিরসনও হয়। বরিশালে যে অনাঙ্খাকিত ঘটনাটি ঘটেছে তা সমাধানের দিকে যাচ্ছে। সংশ্লিষ্ট সবাই নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সাথে কাজ করছে। আমি আশা করি এটি খুব দ্রুত সমাধান হয়ে যাবে।’
এমন মন্তব্য করেছেন আজ স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি।

মন্ত্রী বলেন- প্রাপ্ত তথ্যমতে সিটি কর্পোরেশনের লোকজন সেখানে কিছু অপ্রয়োজনীয় পোস্টার তথা বর্জ্য অপসারন করতে গেলে প্রশাসনের কর্মচারীর সঙ্গে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয় নেতৃবৃন্দ ও সিটি কর্পোরেশনের মেয়র সংগঠিত সমস্যা মিমাংসা করতে যান।

এপ্রসঙ্গে তিনি আরো বলেন- সেখানে অবশ্যই কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, যে কারণে ইউএনও হয়তো অসন্তুষ্ট হয়েছেন। আবার রাজনৈতিক নেতারা বলছেন তারা মিমাংসা করার জন্য সেখানে গেছেন। সেখানে আসলে কি হয়েছিলো, সেটি এখন সময়ের ব্যবধানে জানা যাবে। আমরা সবাই স্ব স্ব পদে দায়িত্বশীল, সবাই প্রধানমন্ত্রীর প্রতি আস্থাশীল, সে কারণে আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে।’ যোগ করেন তিনি।

সিটি কর্পোরেশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন হওয়ায় এবিষয়ে কোন তদন্ত করা হচ্ছে কিনা’ এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন- যেহেতু মামলা হয়েছে, পুলিশ তদন্ত করবে। আমাদের পক্ষ থেকে যদি তদন্ত করার দরকার হয়, প্রয়োজনে ঘটনার তদন্ত অবশ্যই করা হবে।

মামলা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন- আমি মনে করি সংক্ষুদ্ধ কোনো ব্যক্তি প্রতিকার পাওয়ার জন্য মামলা করে থাকেন। মামলা করা হয় সমস্যা সমাধানের জন্য। তদন্ত সাপেক্ষে কেউ যদি দোষী প্রমাণিত হয় তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রণালয় থেকে সিটি করপোরেশনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন- তারা তাদের স্বাভাবিক কার্যক্রম চলমান রেখেছে। সেখানে যেনো কোনো অনাঙ্খাকিত পরিস্থিতির সৃষ্টি না হয় সে বিষয়ে সিটি কর্পোরেশনকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং তারা তা পালন করছে। অন্যদিকে প্রশাসনের কর্মকর্তারাও শান্তিপূর্নভাবে তাদের দায়িত্ব পালন করছে।’ সূত্র : মন্ত্রণালয়ের ই-মেইল

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net