1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মনিরুজ্জামান ইসলামাবাদীর ১৪৬ তম জন্মবার্ষিকী পালন চট্টগ্রামে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু  নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ফার্মেসি মালিক আটক  গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষকের কোচিং ও পরীক্ষার ফি আদায় 

মনিরুজ্জামান ইসলামাবাদীর ১৪৬ তম জন্মবার্ষিকী পালন চট্টগ্রামে

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৪০২ বার

অনগ্রসর বাঙালি জাতিকে শিক্ষার মাধ্যমে আলোকিত জীবন দান করেছেন মনিরুজ্জামান ইসলামাবাদী’ ১৪৬তম জন্ম দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদনকালে মন্তব্য করেছেন বক্তারা।

ব্রিটিশবিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, সমাজসংস্কারক, রাজনীতিবিদ, সাহিত্যিক, সাংবাদিক ও বঙ্গীয় আইন পরিষদের সদস্য মাওলানা মনিরুজ্জামান
ইসলামাবাদীর ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার (২২ আগস্ট ২০২১) সকাল ১১টায় মনিরুজ্জামান ইসলামাবাদী গবেষণা পরিষদের উদ্যোগে চট্টগ্রাম নগরীর মোমিন রোডস্থ কদম মোবারক এতিমখানা সম্মুখে ইসলামাবাদীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও গবেষণা পরিষদের উপদেষ্টা মোহাম্মদ আবু বক্করের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন→ বিশিষ্ট ব্যাংকার ও গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক কবি আবদুল আলীম, চট্টগ্রাম গণঅধিকার ফোরামের মহাসচিব এম এ হাশেম রাজু, ইসলামাবাদী গবেষণা পরিষদের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন, সাবেক সভাপতি মাওলানা রেজাউল করিম তালুকদার, মানবাধিকার সংগঠক মো. জাফর ইকবাল, প্রবীণ রাজনীতিবিদ আবু মোহাম্মদ হোসেন চৌধুরী, বিশিষ্ট সমাজকর্মী নেছার আহমদ খান, পরিবেশ উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এ কে এম আবু ইউসুফ, রাজনীতিবিদ মো. নুরুল হুদা চৌধুরী, নুর মোহাম্মদ দোহাজারী, ফয়েজ আহমেদ টিপু, শহীদুল ইসলাম, মোহাম্মদ ওসমান গণি, সাংস্কৃতিক সংগঠক সজল দাশ, ইমরান সোহেল, আলহাজ্ব মাওলানা আবুল কাশেম, সুফি ওমর ফারুক, সমীরণ পাল প্রমুখ।

সভার বক্তারা বলেন- অনগ্রসর বাঙালি জাতিকে শিক্ষার মাধ্যমে আলোকিত জীবন দানের জন্য মনিরুজ্জামান ইসলামাবাদী আজীবন কাজ করেছেন। তিনি চট্টগ্রামের দেয়াং পাহাড়ে জাতীয় আরবি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জায়গা নির্ধারণ করে এতে প্রাথমিক কাজ শুরু করেছিলেন। চট্টগ্রামের কদম মোবারক মুসলিম এতিমখানা তাঁরই অবদানের ফসল। তিনি ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য জীবনবাজি রেখে নেতাজি সুভাষ চন্দ্র বসুর সাথে কাজ করেছেন, জেল খেটেছেন। ভারতীয় উপমহাদেশের মুসলিম কর্তৃক প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা হাবলুল মতিন প্রকাশ করেন তিনি।

মাওলানা ভাসানীর মতো মানুষ ইসলামাবাদীর ভাবশিষ্য ছিলেন। ড. মুহম্মদ শহীদুল্লাহ ভাষাবিজ্ঞানী মনিরুজ্জামান ইসলামাবাদীর আদর্শ চর্চা করতেন। মনিরুজ্জামান ইসলামাবাদী বাংলা ভাষা চর্চার জন্য লেখনির মাধ্যমে অবিস্মরণীয় ভূমিকা রাখেন। চট্টগ্রাম তথা বঙ্গদেশের ইতিহাসে তাঁর মতো দেশপ্রেমিক রাজনীতিবিদ অদ্বিতীয়। এখনো তাঁর সমকক্ষ আমরা দেখতে পাই না। কৃষিভিত্তিক সমাজ ও দেশ উন্নয়নের জন্য তিনি নিবেদিত ছিলেন। মুসলমান
অনগ্রসর জাতিকে শিক্ষার জন্য তিনি কাজ করেছেন। এতিম-অনাথ শিশুদের শিক্ষার উন্নয়নে তাঁর ভূমিকা অপরিসীম।

সভা শেষে ইসলামাবাদীর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন- কদম মোবারক মুসলিম এতিমখানার শিক্ষক আলহাজ্ব মাওলানা আবুল কাশেম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net