1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাধবদীতে অস্র সহ ডাকাত আটক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

মাধবদীতে অস্র সহ ডাকাত আটক

সফিকুল ইসলাম রিপন নরসিংদী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫৫ বার

নরসিংদী মাধবদী থানার দুর্গম চর এলাকা চরদিঘলী ইউনিয়নের জিৎরামপুর গ্রাম থেকে অস্ত্র, গুলি ও ককটেলসহ এক ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হয়েছে মাধবদী থানা পুলিশ। আটককৃত ডাকাতের নাম মো. আসিফ(১৯)। সে রায়পুরা উপজেলার মির্জাচর গ্রামের শওকত মিয়ার পুত্র। বৃহস্পতিবার (০২/০৯/২০২১) তারিখ রাত ১ টার দিকে মাধবদী থানার অফিসার ইনচার্জ মো. সৈয়দুজ্জামানের নেতৃত্বে, পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক, এসআই সানোয়ার হোসেন, এসআই তানভির আহমেদ, এএসআই ফারুখ আহমেদ, এএসআই রুবেল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে জিৎরামপুর গ্রামের আবুল হোসেনের বাড়ীর উত্তর-পূর্ব কোনে ঝোপের পাশে ডাকাতির প্রস্তুতি গ্রহন কালে অভিযান চালিয়ে ডাকাত আসিফ(১৯)কে আটক করে। এসময় আরো বেশ কয়েকজন ডাকাত সদস্য পালিয়ে যায়। তার সাথে থাকা তিনিটি দেশীয় পাইপগান, ৩৪ রাউন্ড গুলি, আটটি ককটেল ও একটি বন্দুকের বাট উদ্ধার করা হয়। আটককৃত ডাকাতের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net