1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে পরীক্ষার অ্যাসাইনমেন্ট জমা দিয়ে ঘরে এসে স্কুলছাত্রীর আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ

লাকসামে পরীক্ষার অ্যাসাইনমেন্ট জমা দিয়ে ঘরে এসে স্কুলছাত্রীর আত্মহত্যা

এম,এ মান্নান কুমিল্লা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৪ বার

সকালে বাড়ি থেকে বের হয়ে বিকালে নিজ ঘরে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে
লাকসামে এসএসসি পরীক্ষার্থী ইসরাত জাহান (১৭) নামের এক স্কুল ছাত্রী। ইসরাত জাহান পৌর শহরে আল আমিন ইন্সটিটিউট স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সিংজোড় বেড়িবাঁধ এলাকায় নিজ বাড়িতে আত্মহত্যা করে এই ছাত্রী।
স্কুলছাত্রী ইসরাত ওই এলাকার প্রবাসী ব্যবসায়ী বাবু মিয়ার বড় মেয়ে। মৃত্যুর ঘটনার প্রেমের সম্পর্ক ও ছাত্রীর বাবা-মায়ের বাধা-হুমকিতে ইসরাত গলায় ওড়না দিয়ে আত্মহত্যার পথ বেঁছে নিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়া।
এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু খবর শুনে সাধারণ মানুষ ও ছাত্র-ছাত্রীরা ওই বাড়ীতে এসে ভিড় করেন। হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। খবর পেয়ে রাত ১০ টায় লাকসাম থানার পুলিশ সিংজোড় বেড়িবাঁধ এলাকা থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়ন সিংজোড় বেড়িবাঁধ এলাকার বাসিন্দা প্রবাসী ব্যবসায়ী বাবু মিয়ার বড় মেয়ে ইসরাত জাহানের সঙ্গে পাশের বাড়ির এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। ইসরাতের বাবা-মা তাদের প্রেমের সম্পর্ক মানতে রাজি হননি।
পিতামাতার অবাধ্য হয়ে প্রেমিকের সঙ্গে দেখা করতে প্রায়ই লাকসাম বাজারে আসা-যাওয়া করত ইসরাত। এমনকি তাদের দেখা ও কথা না হলে মাঝেমধ্যে আত্মহত্যা চেষ্টাও করত ইসরাত জাহান ।
এ নিয়ে বৃহস্পতিবার সকালে বাবা-মা’র সঙ্গে ইসরাতের কথা-কাটাকাটি হয়। পরে সে এসএসসি পরীক্ষার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা বলে টাকা নিয়ে স্কুলে যায়। বিকালে বাড়িতে এসে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয়। পরে দরজা ভেঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ ঝুলতে দেখতে পায় স্বজনরা। এরপর পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে।
লাকসাম থানার ওসি মেজবাহ উদ্দিন ভুইয়া বৃহস্পতিবার রাতে বলেন, স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net