1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডা. এল এ কাদেরীর স্মরণ সভায় প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ডা. এল এ কাদেরীর স্মরণ সভায় প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩০ বার

চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রয়াত অধ্যাপক ডা. এল এ কাদেরীর স্মরণ সভা আজ চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রধান অতিথি চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম বলেন- চিকিৎসা ক্ষেত্র ছাড়াও বিভিন্ন গণতান্ত্রিক ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে পেশাজীবী হিসেবে প্রয়াত অধ্যাপক ডা. এল এ কাদেরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান স্মতিচারণ করতে গিয়ে বলেন- একজন শিক্ষক যে শিক্ষার্থীদের ভালো বন্ধু হতে পারে তাঁর অনন্য উদাহরণ শ্রদ্ধেয় অধ্যাপক ডা. এল এ কাদেরী। শিক্ষকতার পাশাপাশি নিউরো চিকিৎসা ক্ষেত্রে তার অবদান জাতি মনে রাখবে। তাঁর মৃত্যুতে জাতি নিঃসন্দেহে একজন শিক্ষা অন্ত:প্রাণ মানুষকে হারালো।

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়ার সঞ্চালনায় এতে আরো স্মৃতি চারণ করেন- একাডেমিক কাউন্সিলের সদস্য, চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এস এম মুশতাক হোসেন, সিন্ডিকেট সদস্য বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সহ-সভাপতি ডা. শেখ শফিউল আজম, বিআইটি আইডির সহযোগী অধ্যাপক ডা. শাকিল আহমেদ ও উপ-পরিচালক ডা. বখতিয়ার উদ্দিন আহমেদ।

এছাড়া বিআইটিআইডি’র সহকারী অব্যাপক ডা. রুমানা আহমেদ, সহকারী রেজিস্টার ডা. মাহিদ বিন আমিন, নির্বাহী প্রকৌশলী ফরহাদ রশীদ সহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net