1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় পাটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার! স্বামী আহত কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত  মাগুরায় শ্রীমতি ইন্দিরা গান্ধী মা ও শিশু রেডক্রিসেন্ট হাসপাতালে রি-এজেন্ট প্রদান নানা আয়োজনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির সন্মেলন অনুষ্ঠিত হয়েছে ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জাতীয় সাংবাদিক সংস্থার ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ মাগুরায় খামারপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন বন্যার্ত মানুষের পাশে আশ-শেফা হাসপাতাল: আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মসজিদে দোয়ার আহ্বান

চৌদ্দগ্রামে স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬২ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্যমে মানবিক সংগঠন ‘স্বপ্নযাত্রা ফাউন্ডেশন’ এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা উচ্চ বিদ্যালয় হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক।

ফাউন্ডেশনের সভাপতি রকিবুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রবিনের সঞ্চালনায় বর্ষপূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী রাসেল হায়দার, ধোড়করা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, সেভ দ্য হিউম্যানিটির সমন্বয়ক আব্দুল হান্নান, রেইনবো ব্ল্যাড ব্যাংকের প্রতিষ্ঠাতা শাখাওয়াত হোসেন সোহাগ প্রমুখ।

এসময় ধোড়করা উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net