1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে চোলাই মদসহ আটক-২ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ

ঈদগাঁওতে চোলাই মদসহ আটক-২

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৩ বার

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

এসময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি মিনি টমটম (ইজিবাইক) জব্দ করা হয়।

সোমবার ৬ সেপ্টেম্বর বেলা সাড়ে ১২ টার সময় এসআই মোঃ মিরাজ হোসেন, এএসআই মোহাম্মদ ইব্রাহিম ফোর্স ঈদগাঁও -ঈদগড় সড়কের পূর্ব গজালিয়া ঢালার মুখ বাজারস্থ নজির আহমদের দোকানের সামনে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, উচিং থোয়াই (২২), পিতা-মৃত বিমু, সাং- ক্যাংগারবিল আতিমোপাড়া, ২ নং ওয়ার্ড বাইশারী ইউপি ও জসিম উদ্দিন (২৫), পিতা-জাকের হোসেন, সাং-ক‍্যাংগারবিল, উভয় থানা নাইক্ষ্যংছড়ি,জেলা বান্দরবান।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল হালিম জানান, নাইক্ষ্যংছড়ি থানার বাইশারী থেকে চোলাই মদ ভর্তি মিনি টমটম ইজিবাইক ঈদগাঁও এলাকায় আসার সময় ঈদগাঁও-ঈদগড় রোডের ঈদগাঁও থানা এলাকার পূর্ব গজালিয়া ঢালার মুখ বাজারস্থ নজির আহমদের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

উদ্ধার করা হয়েছে ৩৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদ। যার মূল্য ৭২০০ টাকা। চোলাই মদ পরিবহন কাজে ব্যবহৃত একটি ইজিবাইক (মিনি টমটম) জব্দ করা হয়েছে।

ওসি আবদুল হালিম আরও জানান, এ ব্যাপারে আটকদের বিরুদ্ধে ঈদগাঁও থানা মামলা (নং-৩, তারিখ: ৬/০৯/২০২১) ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর টেবিল ২৪(খ)/৩৮ দায়ের করা হয়েছে। ধৃতদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net