1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুর সিটি'র মাধবপুরে ৪টি গরু চুরি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

গাজীপুর সিটি’র মাধবপুরে ৪টি গরু চুরি

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৫ বার

গাজীপুর সিটিতে গরু চোরের উৎপাতে অতিস্ট এলাকাবাসী। গরু নিয়ে নির্ঘুমে জীবন যাপন করছে গরুর মালিকরা।

মঙ্গলবার(৭সেপ্টেম্বর)গাজীপুর সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের মাধবপুর উত্তর পাড়ার স্হায়ী বাসিন্দা আবুল কালামের গোয়াল ঘর থেকে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। গরুর মালিক আবুল কালাম এ প্রতিবেদককে বলেন, মঙ্গলবার রাত আনুমানিক ২টার সময় ২টি গাভী একটি ২মাস বয়সী বকন বাছুরসহ যার আনুমানিক মুল্য ৩লাখ টাকা এবং ১টি ষাঁর গরু যার মুল্য প্রায় ৮০হাজার টাকা দামের চারটি গরু চুরি হয়ে যায় তিনি আরও বলেন,আমার গোয়ালঘরে মোট ৫টি গরু ছিলো একটি গরু খুবই দূরন্ত হওয়ায় সে চোরের হাত থেকে ছুটে যাওয়ায় নিয়ে যেতে পারেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

এলাকাবাসী সুত্রে জানা যায় একই এলাকার আবদুল কুদ্দুস নামের একজনের গোয়াল ঘর থেকে গত ৭মাস পূর্বে ২টি ষাঁড় গরু যার মুল্য প্রায় ২লাখ টাকা দামের চুরি হয়েছিল। এ ব্যাপারে গাজীপুর সিটি করপোরেশনের ১নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব ওসমান গনি লিটন এ প্রতিবেদককে বলেন, আমি শুনেছি শুনে থানায় অভিযোগ করতে বলেছি এবং ও’সি কে বলে দিয়েছি।

এ বিষয়ে কাশিমপুর মেট্রোপলিটন থানার অফিসার্স ইনচার্জ মাহবুবে খোদা দৈনিক ফুলকি’কে বলেন গরু চুরির বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net