1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে স্বামী-সন্তান ফেলে পরকিয়া প্রেমিকের সাথে স্ত্রী উধাও - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২০ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত-১ জুলাই সনদ আমাদেরই তৈরী, সংষ্কারটা আমাদেরই দেশের মানুষ জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না : ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচীব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল সাভার আশুলিয়া বাসীর সেই জনপ্রিয় আফজাল হোসাইন এবার জামায়াত মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কর্ণফুলীর ফকিরনীর হাটে টানা ৫ দিনের অনুমতি ঘিরে বিতর্ক জিরানী এলাকায় শিউর সাকসেস কোচিং সেন্টার: শিক্ষা ও নৈতিকতার নিরাপদ ঠিকানা চাঁদার টাকা না দেওয়ায় প্রাণ গেল অটোরিকশা চালকের, সোনারগাঁয়ে সড়ক অবরোধে বিক্ষুব্ধ জনতা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত এডভোকেট আজীম উদ্দিন পাটোয়ারীকে সংবর্ধনা উত্তরায় নাশকতার পরিকল্পনাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাসহ গ্রেফতার ৩ জনমনে ট্রাফিক আইন মানার ইতিবাচক পরিবর্তন আনছে এআই ক্যামেরা সাংবাদিকের প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেলেন মোদী, পরে যা ঘটলো

খুটাখালীতে স্বামী-সন্তান ফেলে পরকিয়া প্রেমিকের সাথে স্ত্রী উধাও

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৯ বার

সবার জীবনে প্রেম আসে। কারও আগে আর কারও পরে। প্রেমে পড়লেই বাবা, মা, স্বামী, সন্তান, পরিবার কাউকেই আর মনে থাকে না। শুধু মনে হয় সেই প্রিয় মানুষটি। আর এই প্রিয় মানুষটিকে কাছে পেতেই সবকিছু ফেলে পাড়ি জমাতে ইচ্ছে হয় দূর অজানায়।

এমনতর ঘটনা ঘটেছে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পুর্নগ্রাম এলাকায়।

পরকিয়া প্রেমের টানে স্বামী-সন্তান ফেলে রেখে প্রেমিকের হাত ধরে চলে গেছেন ২৮ বছর বয়সী ২ সন্তানের জননী উম্মে হাবিবা।
শুধু তাই নয়, যাওয়ার সময় স্বামীর ঘরে রক্ষিত নগদ টাকা,কাপড়চোপড় ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ও স্বর্ণালংকার নিয়ে যায় ওই গৃহবধূ। স্ত্রী উম্মে হাবিবার খোঁজ না পেয়ে চকরিয়া থানায় সাধারন ডায়রী (জিডি) প্রক্রিয়াধিন বলে জানিয়েছেন স্বামী।

খুটাখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার জসিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্রে জানা যায়, বিগত ২০১৩ সালের ২০ জানুয়ারী নোটারী পাবলিকের কার্যালয় কক্সবাজারে এফিডেভিট মুলে (যার নং-৬৪ (০১) ২০১৩)
মেপাই হ্লাসিনু ইসলাম ধর্ম গ্রহন করে উম্মে হাবিবা নামধারন করেন।

সে বান্দরবান জেলার লামা উপজেলার লামারমুখ ৬ নং ওয়ার্ডের চথই ও সেপ্রুর কন্যা।

পরবর্তীতে একই বছর ২৫ জানুয়ারী উপজেলার খুটাখালী ইউনিয়নের পুর্নগ্রাম ৮ নং ওয়ার্ড এলাকার হাজী নুরুল হকের পুত্র মোহাম্মদ হেলাল উদ্দীন প্রকাশ শাহজান (৩১) ইসলামী শরিয়ত মতে বিয়ে করেন। তিনি কোরআনে হাফেজ ও পেশায় শিক্ষক।

বর্তমানে তাদের ঘরে উম্মে আইমন হালিমা (৮) ও এনামুল হক (৪) নামের দুইটি সন্তান রয়েছে।

বিয়ের পর থেকে সুন্দরভাবে তাদের সাংসারিক জীবন অতিবাহিত হলেও এরমধ্যে মোবাইল ফোনে পরকিয়ায় জড়িয়ে পড়েন স্ত্রী উম্মে হাবিবা।
স্বামী বারবার নিষেধ করা সত্বেও হাবিবা মোবাইল ফোনে পরিকায়া প্রেমিকের সাথে রাত দিন কথা বলতে থাকেন।
এমনকি স্বামীর অজান্তে বেশ কয়েকবার বাড়ী থেকে বের হয়ে যায়। প্রথমবার চট্টগ্রামের বন্দরটিলা, পরে বান্দরবান বাজার পাড়া,মালুমঘাট বোনের বাসা থেকে এবং সর্বশেষ গত ৩১ আগষ্ট বরিশাল তালতলি থেকে হাবিবাকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসেন হেলাল উদ্দীন।

উম্মে হাবিবা গত ২১ আগষ্ট পরিবারের লোকজনের অজান্তে বাড়ী থেকে বের হন।
খোঁজাখুঁজির একপর্যায়ে বরিশাল তালতলি এলাকার জনৈক যুবরাজের কাছ থেকে তাকে উদ্ধার করা হয়।

বাড়ীতে নিয়ে এসে স্বামী হেলাল উদ্দীন অনেক কাকুতি-মিনতি করে সন্তানদের দোহাই দেন।
তবে বরিশাল থেকে বাড়ীতে নিয়ে আসার মাত্র ৫ দিনের মধ্যে পুনরায় গত ৪ সেপ্টেম্বর টাকা পয়সা,স্বর্নালংকার,কাপড়-চোপড় ও মুল্যবান কাগজপত্র নিয়ে উধাও হয়ে যায়।
চলে যাওয়ার দিন স্বামীর মোবাইলে একটি এসএমএস করেন। তাতে লিখেন” ঘরে থাকলে পাগলের মতো লাগে নিজেকে। আমার ঐ ঘরে তোমরা থাক,আমার আশা ছেড়ে দাও,ঐ ঘরে থাকলে সত্যি সত্যি পাগল হয়ে যাবো”
এ কথার জানানোর পর থেকে তার মোবাইল বন্ধ রাখা হয়েছে।

ভুক্তভোগী মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, উম্মে হাবিবা আমার স্ত্রী, নগদ টাকা, স্বর্ণালংকার ও মুল্যবান কাগজপত্র নিয়ে পালিয়েছে। এখন আমার ২টি সন্তান তাদের মায়ের পথ চেয়ে অঝোরে চোখের পানি ফেলছে।
স্ত্রীকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত উম্মে হাবিবার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় একাধিকবার চেষ্টা করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net