1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে কলেজ অধ্যক্ষকে পিটিয়ে আহত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

নাঙ্গলকোটে কলেজ অধ্যক্ষকে পিটিয়ে আহত

সোহরাব হোসেন, নাঙ্গলকোট।।
  • আপডেট টাইম : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০১ বার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হোমনাবাদ আদর্শ ডিগ্রী কলেজ অধ্যক্ষ মীর জাহাঙ্গীরকে গতকাল বুধবার দুপুরে ঐ কলেজ ছাত্র কাজী মুসার নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত পিটিয়ে গুরুতর আহত করেছে। আহতাবস্থায় তাকে শিক্ষক -কর্মচারীরা উদ্ধার করে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এব্যাপারে অধ্যক্ষ নাঙ্গলকোট থানায় একটি মৌখিক লিখিত অভিযোগ করেন।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, ১২ সেপ্টেম্বর থেকে কলেজ খোলা হবে তাই কিভাবে কলেজের শ্রেণি কার্যক্রম পরিচালনা করা যায় এ বিষয়ে প্রস্তুতিমূলক সভা বুধবার সকাল ৯টায় কলেজ অফিসকক্ষে শিক্ষকদের স্টাফ কাউন্সিল মিটিং অনুষ্ঠিত হয় ।

মিটিং শেষ করে অধ্যক্ষ মীর জাহাঙ্গীর ও প্রভাষক আনিছুর রহমানসহ একটি সিএনজি অটোরিক্সা যোগে ফেনী নিজ বাসায় যাওয়ার পথে কলেজের দুইশ গজ দুরে পূর্ব থেকে ঔৎ পেতে থাকা দ্বাদশ শ্রেণির ছাত্র কাজী মুসার নেতৃত্বে ৫/৬ জনের একটি দুর্বৃত্ত দল হঠাৎ করে চাপাতি, হকষ্টিক দিয়ে অধ্যক্ষে কুপিয়ে ও পিটিয়ে গুরুতরভাবে আহত করে।

জানা যায়,কলেজ কতৃপক্ষ এইচএসসি পরীক্ষার্থীদের থেকে অতিরিক্ত বেতন ও অন্যান্য ফি আদায়ের অভিযোগে ছাত্র-ছাত্রীরা আন্দোলন করে আসছে। এনিয়ে ২সেপ্টেম্বর কলেজ পরিচালনা কমিটি বৈঠক করে এক বছরের বেতন মওকুফ করা হলেও শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ বিরাজ করে। তার জের ধরেই এ হামলার ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net