ঢাকা   ০৮:২৩:২৯ পিএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরার শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অক্সফোর্ডের রোডস স্কলারশিপ পেলেন কুমিল্লার ফারহানা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারী দুর্বৃত্তরা  মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত নকলায় মাদরাসার সভাপতি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২ প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হলেন জিকু

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সার্বিক পুলিশং কার্যক্রম বিবেচনায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু।

বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এসএম রশিদুল হক পিপিএম-সেবা তাঁর হাতে এ সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।

সংশ্লিষ্ট সুত্র মতে, সার্কেল অফিস ও থানা সমূহের অভিযোগ অনুসন্ধান, মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, চুরি, হত্যা মামলার রহস্য উদঘাটন ও আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখায় তিনি এই পুরষ্কারে ভূষিত হন।

উল্লেখ্য: জাকারিয়া রহমান জিকু ৩০ তম বিসিএসে পুলিশ ক্যাডার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন৷ ঝিনাইদহ শৈলকুপার ধাওড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি