1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে সরকারি খাল দখল করে বালু ভরাট, ধসে পড়েছে সেতুর গার্ডওয়াল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু

শ্রীনগরে সরকারি খাল দখল করে বালু ভরাট, ধসে পড়েছে সেতুর গার্ডওয়াল

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি ঃ
  • আপডেট টাইম : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৫২৯ বার

শ্রীনগরে উপজেলার কোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সরকারি খালের জায়গা দখল করে মাটি ভরাটের ফলে একটি সেতুর গাইডওয়াল ধসে পরেছে বলে অভিযোগ উঠেছে। আর গাইডওয়াল ভেঙ্গে পড়ায় হুমকিতে রয়েছে ওই সেতুটি। সরেজমিনে জানাযায়, উপজেলার ব্রাম্মন পাইকসা গ্রামের মৃত শফিউদ্দিনের ছেলে হাজী হারুন-উর-রশিদ কৌশলে নিজের জায়গার সাথে খালের জায়গা ভরাটের চেষ্টা করলেও পারছিলনা। পরবর্তিতে ভরাটের দায়িত্ব নেয় কোলাপাড়া ইউনিয়ন যুবলীগ নেতা জাকির হোসেন। স্থানীয় প্রভাবশালী যুবলীগ এ নেতা রাতের আধারে ড্রামট্রাকে করে বালু এনে খালের জায়গাসহ সেতুর এ্যাপ্রোচ ও গাইডওয়াল ভরাট শুরু করে। আর এ ভাবে ভরাটের কারনে সেতুর এ্যাপোচ থেকে গাইডওয়াল ভেঙ্গে পানিতে পরে যায়। স্থানীয়রা জানায়, সেতুটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ পাড়া পাড় হয়ে থাকে। গাইডওয়াল ভেেেঙ্গে পড়ায় সেতুটি ঝুকিতে রয়েছে। যুবলীগ নেতা জাকির হোসেন স্থানীয় প্রভাবশালী হওয়ার কারনে সরকারি খালের জায়গা ভরাট করতে যেয়ে সেতুর গাইডওয়াল ভাঙ্গলেও ভয়ে কেউ মুখ খুলতে শাহস পায়নি। খালের জায়গা ভরাট ও গাইডওয়াল ভাঙ্গা বিষয়ে হাজী হারুন উর রশিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, খালের পাশে আমার জায়গা রয়েছে। আমি জায়গাটি ভরাটের জন্য যুবলীগ নেতা জাকির হোসেনকে দায়িত্ব দিয়েছি। সেতুর গাইডওয়াল ভাঙ্গা বিষয়ে জাকির বলতে পারবে। এ বিষয়ে যুবলীগ নেতা জাকির হোসেনের বলেন, গাইডওয়ালটি আগেই ভাঙ্গা ছিল। এ বিষয়ে শ্রীনগর উপজেলা সহকারি কমিশনার ভুমি সজিব আহাম্মেদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net