1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালী বাজারের চুরি ঠেকাতে গ্রাম পুলিশের রাত জেগে পাহারা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে পৌরসভা ভিজিএফ চাল বিতরণ করেন পৌর প্রশাসক তাকলিমা খুটাখালীতে যুবদল নেতা বাবুলের বিরুদ্ধে মিথ্যা মামলা, নিন্দার ঝড় ঈদগাঁওর গোমাতলীতে সম্মিলিত প্রচেষ্টায় চলাচল অনুপযোগী রাস্তা সংস্কার  জামায়াতের ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন ঈদগাঁওয়ে ৬০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদগাঁওয়ে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার চট্টগ্রাম আঞ্চলিক শিল্প অঞ্চল শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন বৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের প্রস্তুতি সভা সম্পন্ন  ঈদগাঁওয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের মতবিনিময় সভা স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের নেত্রীবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

খুটাখালী বাজারের চুরি ঠেকাতে গ্রাম পুলিশের রাত জেগে পাহারা

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৬ বার

চুরি ঠেকাতে এবার রাত জেগে বাঁশি আর লাঠি হাতে বাজার পাহারা দিচ্ছেন গ্রাম পুলিশ। চকরিয়া উপজেলার খুটাখালী বাজারের ৬টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনায় এ উদ্দোগ নিয়েছেন ইউপি চেয়ারম্যান মু. আবদুর রহমান।

স্থানীয় ইউনিয়ন পরিষদ ও বাজার কমিটির উপদেষ্টা সদস্যদের সমন্বয়ে ৬ জন গ্রাম পুলিশ বাজার পাহারায় নিয়োজিত রয়েছেন।

ব্যবসায়ীদের দেয়া তথ্যানুযায়ী, বাজার উপদেষ্টা কমিটি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে সম্মিলিতভাবে চলছে বাজার চুরি রোধে পাহারা দেওয়ার কাজ।

তবে বাজারের ব্যবসায়ীরা জানান, চুরি রোধ করতে হলে রাত ১২টার পর থেকে কোন দোকান খোলা রাখা যাবে না। বাজারে উপ সড়কে মোটরসাইকেলসহ দ্রুত গতির কোন যানবাহন প্রবেশ নিষিদ্ধ করতে হবে।

সরজমিন রবিবার রাতে বাজার পাহারায় নিয়োজিত গ্রাম পুলিশের সদস্যরা হাতে লাঠি, মুখে বাঁশি নিয়ে দলগতভাবে বাজারের প্রতিটি অলিগলিতে পাহারা দিতে দেখা গেছে।

খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক বাহাদুর হক বলেন, গত মাসে বাজারের বেশ কটি দোকান চুরি হয়েছে। রবিবার ভোর রাতে প্রায় ৬টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। যার কারনে বাজার ব্যবস্থাপনা ভেঙ্গে পড়ায় জরুরী বৈঠকে কঠোরভাবে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

খুটাখালী ইউপি চেয়ারম্যান মু. আবদুর রহমান বলেন, বাজারে চুরি বৃদ্ধি পাওয়ায় উপদেষ্টা কমিটির সুপারিশ ক্রমে গ্রাম পুলিশ পাহারাদার দেয়া হয়েছে। রোববার রাত থেকেই চলছে বাজার পাহারার কাজ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মু. জুবায়ের জানান, বাজারের চুরি ঠেকাতে ইউনিয়ন পরিষদ, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দর পাশাপাশি থানা পুলিশ অংশীদারিত্বের মাধ্যমে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য বাজার পাহারার কার্যক্রমকে সাবির্কভাবে সহযোগিতা করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net