ঢাকা   ১২:১৪:৫০ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

মোংলা বন্দরে ৩ নাবিক করোনা আক্রান্ত সন্দেহে দু’দিন ধরে একটি জাহাজে পন্য খালাস বন্ধ ‘কোয়ানটম’ করে রাখা হয়েছে জাহাজটি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মার্চ, ২০২০
  • ৪৮৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ
মোংলা বন্দরের আউটার বারে অবস্থানরত একটি বিদেশী জাহাজের তিন নাবিক করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দু’দিন ধরে ওই কয়লাবাহী জাহাজটিতে পন্য খালাস বন্ধ রয়েছে। তিন নাবিকের মেডিকেল রিপোর্ট ঢাকার আইইডিসিআর থেকে না আসায় মার্শাল আইল্যান্ড পতাকাবাহী ‘এমভি সেরিনিটাস এন’ নামের এই জাহাজটি থেকে এখনো পন্য খালাস শুরু করা যায়নি বলে দাবী করেছে মোংলা বন্দর কতর্ৃপক্ষ। এখন ‘কোয়ানটম’ করে রাখা এই জাহাজটিতে ১ গ্রিস ও ১৯ ফিলিপাইনের নাগরিকসহ ২০ জন বিদেশী নাবিক অবস্থান করছে।
মোংলা বন্দর কতর্ৃপক্ষের হারবার মাষ্টার ফখর উদ্দিন জানান, গত বুধবার (৪ মার্চ) ইন্দোনেশিয়া থেকে ২৪ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে আসে ‘এমভি সেরিনিটাস এন’ জাহাজটি বন্দর চ্যানেলের হাড়বাড়িয়ার ৩ নম্বর মুরিং বয়ায় নোঙ্গর করে। ওই জাহাজের তিন নাবিক হঠাৎ জ্বরে আক্রান্ত হলে তাদের পরীক্ষা-নিরীক্ষা করে বন্দর স্বাস্থ্য বিভাগ। সতর্কতা হিসেবে তারা করোনাভাইরাস আক্রান্ত কি না তা নিশ্চিত হতে পোর্ট হেলথ বিভাগ ওই তিন নাবিকের শরীর থেকে নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর’এ পাঠায়। জাহাজেই ফিলিপাইনের নাগরিক ওই তিন নাবিককে পর্যবেক্ষনে ইউনিটে থাকতে নির্দেশ দেয়া হয়। একই সাথে বৃহস্পতিবার সকাল থেকে জাহাজ কয়লা খালাসে নিয়োজিত সকল শ্রমিক নামিয়ে এনে পন্য খালাস বন্ধ করে দেয়া হয়। এখনো ওই তিন নাবিকের বিষয়ে স্বাস্থ্য বিভাগ থেকে কোন ছাড়পত্র না পাওযায় ওই জাহাজ থেকে পন্য খালাস বন্ধ রাখা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মোংলা পোর্ট হেলথ কর্মকর্তা ডা. মো. সামীর আসিফ জানান, জাহাজের তিন নাবিক ফিলিপাইনের নাগরিক জ্বরে আক্রান্ত হলে আমরা তাদের পরীক্ষা করে প্রাথমিক ভাবে তাদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি। বিষয়টি শতভাগ নিশ্চিত হতে জাহাজটিকে কোয়ানটম করে রেখে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর’এ পাঠায় পাঠানো হয়েছে। আইইডিসিআর থেকে পাঠায় রিপোর্ট পাওয়া গেলেই পোর্ট হেলথ বিভাগ থেকে ওই তিন নাবিকের স্বাস্থ্য রিপোর্ট দেয়া হবে। ওই জাহাজে ২০ জন বিদেশী নাবিক রয়েছে। তবে, এনিয়ে আতংকের কিছু নাই বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই হেলথ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি