1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দুর্নীতি-দুঃশাসন অবলম্বন করতে মিডিয়াকে প্রতিপক্ষ মনে করেছে সরকার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

দুর্নীতি-দুঃশাসন অবলম্বন করতে মিডিয়াকে প্রতিপক্ষ মনে করেছে সরকার

রুহুল আমিন গাজীর মুক্তির দাবীতে সিএমইউজের উদ্যোগে পেশাজীবী সমাবেশ

মুজিব উল্ল্যাহ্ তুষার :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৩ বার

চট্টগ্রামের সাংবাদিকসহ সর্বস্তরের পেশাজীবী সমাবেশ থেকে বিএফইউজে সাবেক সভাপতি গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামী নেতা রুহুল আমিন গাজীর বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার দাবি জানানো হয়।

গত ১৮ সেপ্টেম্বর শনিবার বিকালে সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) উদ্যোগে সাংবাদিকদের শীর্ষ নেতার রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে সাংবাদিক পেশাজীবীদের এ বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়।

সিএমইউজের মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)র সাবেক সভাপতি জনাব মোঃ ইস্কান্দার আলী চৌধুরী।

সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদী সরকারের দমন নিপীড়নের ধারাবাহিকতায় অংশ হিসেবে দেশের একজন শীর্ষ সাংবাদিক নেতাকে গত দশ মাস ধরে কারাগারে আটক রাখা হয়েছে। যেখানে খুনি, দুর্নীতিবাজ অপরাধী, গডফাদাররা দিনের আলোয় ঘুরে বেড়াচ্ছে এবং দন্ডপ্রাপ্ত আসামিদের ক্ষমা করে দেওয়া হচ্ছে সেখানে মিডিয়াকর্মী লেখক-সাংবাদিক ন্যূনতম আইনি সাংবিধানিক অধিকার থেকেও বঞ্চিত।

বক্তারা আরও বলেন দুর্নীতি-দুঃশাসন অবলম্বন করতে মিডিয়াকে সরকার সবচেয়ে বেশি প্রতিপক্ষ মনে করে।আর এই কারনেই মজলুম সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীকে মাসের পর মাস কারাগারে আটকে রেখেছে।গণতন্ত্রকামী সব মানুষকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই। বক্তারা অবিলম্বে দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ সহ সব সাংবাদিকদের মিথ্যা মামলা প্রত্যাহার ও রুহুল আমিন গাজীর মুক্তি দাবি করেছেন।

সমাবেশে পেশাজীবি দেশের সাংবাদিকদের ১১ নেতাদের ব্যাংক হিসেব তলব করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সরকার নীল নকশার মাধ্যমে আবারও ক্ষমতা দখলের জন্য পরিকলিপ্তভাবে গণমাধ্যমের মুখ বন্ধ রাখতে সাংবাদিক নেতাদের ভয়ভীতি দেখানোর জন্য গণহারে ব্যাংক হিসেব তলব করেছে।

সিএমইউজে’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ নওয়াজ’র পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন .বিএফইউজে সাবেক সহ-সভাপতি জাহিদুল করিম কচি, সাবেক পিপি, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আবদুস সাত্তার, পেশাজীবী নেতা প্রফেসর ডা: জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, ডা: বেলায়েত হোসেন ঢালী, ডাঃ সরোয়ার আলম, সাংবাদিক নেতা মোহাম্মদ শাহ নওয়াজ, সালেহ নোমান, সাইফুল ইসলাম শিল্পী, কামরুল হুদা, মোহাম্মদ তোয়াহা, দিদারুল হক, মোহাম্মদ হোসাইন, জীবন মুছা এবং জামাল উদ্দিন হাওলাদার, নুরুল আমিন মিন্টু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net