1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে ডুবে স্বর্নকার নিহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে ডুবে স্বর্নকার নিহত

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৪ বার

সাভারের আশুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার তুরাগ নদে ডুবে গেছে। এ ঘটনায় দুইজনকে জীবিত উদ্ধার করা গেলেও একজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আউয়াল হোসেন।

এরআগে শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে আশুলিয়ার মরাগাঙ সংলগ্ন তুরাগ নদে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ভোলা দাস (৩৬)। তিনি আশুলিয়ার জিরাবোর তৈয়বপুর এলাকার মৃত তিলা দাসের ছেলে। ভোলা স্বর্ণ ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আউয়াল হোসেন বলেন, রাজধানীর উত্তরা থেকে একটি প্রাইভেটকার যোগে ভোলা দাসসহ দুইজন নিজ বাড়ি তৈয়বপুরে যাচ্ছিলেন। তারা আশুলিয়ার মরাগাঙ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি তুরাগ নদে পরে যায়।
এসময় গাড়ির ভেতর থেকে চালকসহ দুইজন বের করতে পারলেও আটকা পড়েন ভোলা। পরে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় ভোলার মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

পুলিশ আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net