1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে চাঁদা না পেয়ে হামলা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

চৌদ্দগ্রামে চাঁদা না পেয়ে হামলা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২০ বার

দাবিকৃত চাঁদা না পেয়ে কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের পন্নারা গ্রামের মরহুম ছিদ্দিকুর রহমান পেশকারের বাড়ীতে প্রবেশ করে এলাকার চিহিৃত সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তার ছেলে মাঈন উদ্দীন খোকনকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। বৃহস্পতিবার ভুক্তভোগির ভাই আব্দুল আউয়াল বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনাটি তদন্তাধিন আছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় চিহিৃত সন্ত্রাসী, একাধিক মামলার পলাতক আসামী নাজিম উদ্দীন দীর্ঘদিন ধরে মাঈন উদ্দীনের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। চাঁদার টাকা না পেয়ে নাজিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বুধবার সকাল সাড়ে এগারটায় মরহুম পেশকার ছিদ্দিকুর রহমানের বাড়ীতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা মাঈন উদ্দীনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। মাঈন উদ্দীনের পরিবারের লোকজনের আত্মচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনায় মাঈন উদ্দীনের ভাই আব্দুল আউয়াল বাদী হয়ে স্থানীয় শামসুল আলমের ছেলে নাজিম উদ্দীন (২৭), সারোয়ার হোসেন (৪৫) সহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net