1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মরহুম ডা: ফজল আহমদ নির্লোভ আলোকিত মানুষ ছিলেন : স্মরণ সভায় বক্তারা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মরহুম ডা: ফজল আহমদ নির্লোভ আলোকিত মানুষ ছিলেন : স্মরণ সভায় বক্তারা

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮০ বার

রাউজানের চিকদাইর শাহাদাত ফজল যুব উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম ডা: ফজল আহমদের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২০ সেপ্টেম্বর) মরহুমের প্রতিষ্ঠিত স্কুলে আলোচনা, মিলাদ মাহফিল, মোনাজাত ও খাবার বিতরণ করা হয়। চিকদাইর শাহাদাত ফজল যুব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রিয়তোষ চৌধুরী। প্রধান শিক্ষক অমল কান্তি চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক জাকের হোসেন মাষ্টারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি সেলিম উদ্দিন, শাহ্ আলম আলমগীর, যু্বলীগ নেতা জাহেদুল আলম। বক্তব্য রাখেন শিক্ষিকা শাহনাজ বেগম, প্রাক্তন ছাত্র নোমান বিন আজিজি। মরহুম স্মৃতিচারণ করেন শিক্ষার্থী জেসমিন আক্তার, তাজনিয়া আক্তার, ওবায়দা সুলতানা, ফয়সাল উদ্দিন। মিলাদ মাহফিল, মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন। উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। সভায় বক্তারা বলেন, মরহুম ডা: ফজল আহমদ একজ নির্লোভ আলোকিত মানুষ ছিল।তিনি ১৯৮৪ সালে চিকদাইর শাহাদাত ফজল যুব উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এলাকার ছেলে-মেয়ে ও সমাজকে আলোকিত করার জন্য। মরহুম ডা: ফজল আহমদ আলোকিত মানুষ গড়ার উদ্যোগ নিয়ে যে স্কুল প্রতিষ্ঠিত করেছিল,সেই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও এলাকার মানুষের অন্তরের মধ্যে আজীবন বেঁচে থাকবেন। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net