ঢাকা   ১১:০৩:৫৩ পিএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

আটকদের মুক্তি পাচ্ছেন কেউ কেউ : হেফাজতে স্বস্তি

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের বিরুদ্ধে সহিংসতার মামলায় গত রমজানের সময় পুলিশি অভিযানে হাটহাজারী হতে আটক উপজেলার ফতেপুর মাদরাসার শিক্ষক মাও. মোঃ শাহাদাত হোসেন আরিফ (৩২) জামিনে মুক্তি পেয়েছেন গতকাল।

জামিনে মুক্তির এই ধারা অব্যাহত থাকবে’ এমনটাই আশা করছেন হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

মাওলানা মামুনুল হক কর্তৃক আচরণ এবং পরবর্তী বিভিন্ন সহিংস কর্মসূচিকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতার অভিযোগে হওয়া মামলাসমূহে গ্রেফতার করা হয় বেশ কয়েকশো নেতা-কর্মীদের।
গ্রেফতার তালিকায় হাটহাজারী হতেই রয়েছে প্রায় ২ শো’রও বেশি।

এরমধ্যেই হাটহাজারী মাদরাসায় ঘটে যাওয়া ছাত্র বিক্ষোভের পর মারা গেলেন হেফাজতের প্রতিষ্ঠাতা আমির ও সর্বজন শ্রদ্ধেয় আল্লামা শাহ্ আহমদ শফি।
একবছরের ব্যবধানে মারা গেলেন- পরবর্তী আমির ও সাবেক মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

পরে আমির নির্বাচিত হন চট্টগ্রম ফটিকছড়িস্থ বাবুনগর মাদরাসার পরিচালক মাওলানা মুহিব্বুল্লাহ্। তিনি সবসময়ই সরকারবিরোধী ভাব পোষণ করতেন’ বলেই প্রকাশ। তবে গত পড়শু একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এক সাক্ষাতকারে তিনি বলেন- ‘হেফজত কোনো রাজনীতিক সংগঠন নয়, আওয়ামী লীগ একশো বছর ক্ষমতায় থাকলেও আমাদের কোনো আপত্তি নেই’ এতে বর্তমান হেফাজত আমিরের নরম সূর বোঝা যায়।

এসব সূত্রে সরকার হেফাজতের প্রতি সহানুভূতি আচরণ করবে’ এমন ধারণা বিশেষজ্ঞদের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি