1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আজ বিএনপি’র দ্বিতীয় দফার সিরিজ বৈঠক, আন্দোলন-নির্বাচনই এজেন্ডা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন  মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন  সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা

আজ বিএনপি’র দ্বিতীয় দফার সিরিজ বৈঠক, আন্দোলন-নির্বাচনই এজেন্ডা

বিশেষ প্রতিবেদকঃ মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার |
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৭ বার

আগামীর করণীয় চূড়ান্ত করতে ফের সিরিজ বৈঠকে বসছে বিএনপির হাইকমান্ড। আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) থেকে শুরু হবে তিন দিনব্যাপী দ্বিতীয় দফার এই বৈঠক। এবার নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতির মতামত নেওয়া হবে। নির্বাহী কমিটির একাধিক নেতা জানিয়েছেন, এবারের বৈঠকে জায়গা পাবে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন, আগামী নির্বাচন, নির্বাচন কমিশন পুনর্গঠন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, সাংগঠনিক বিষয়ে মত তুলে ধরবেন তারা।

আজ থেকে শুরু হওয়া তিন দিনের সিরিজ বৈঠকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতি মিলে মোট ৩৬৩ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, বৈঠকগুলো হবে বিভাগভিত্তিক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে প্রতিদিন বিকাল সাড়ে তিনটায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন। উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্যরাও।

জানা গেছে, বৈঠকের প্রথম দিন আজ ঢাকা ও ফরিদপুর বিভাগের নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতিরা (যারা জাতীয় নির্বাহী কমিটির সদস্য নয়) অংশ নেবেন। প্রথম দিনে ১২৬ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরমধ্যে ঢাকা বিভাগের ১০৮ জন, ফরিদপুর বিভাগে ১৪ জন এবং জেলা সভাপতিদের মধ্যে যারা নির্বাহী কমিটির সদস্য নয় এমন ৪ জন বৈঠকে অংশ নেবেন।

বুধবার বৈঠক হবে চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতিদের সংগে। এদিন আমন্ত্রণ জানানো হয়েছে ১২৯ জনকে। শেষদিন বৃহস্পতিবার খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগের নির্বাহী কমিটির সদস্য এবং জেলা সভাপতি মিলে ১০৮ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মঙ্গলবার (আজ) থেকে শুরু হওয়া বৈঠকেও নিরপেক্ষ নির্বাচন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক অবস্থা এবং বেগম খালেদা জিয়া’র মুক্তির বিষয়ে মতামত আসবে। ধারাবাহিক বৈঠক শেষ হওয়ার পর আমাদের পরবর্তী করণীয় জানিয়ে দেওয়া হবে।

আজকের বৈঠকে অংশ নিতে যাওয়া বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী তাবিথ আউয়াল জানিয়েছেন, গণতন্ত্র পনুরুদ্ধারের আন্দোলন কীভাবে কার্যকর করা যায় তা নিয়ে আজকের বৈঠকে মতামত তুলে ধরা হবে। একই সংগে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র মুক্তির বিষয়টি সবাই গুরুত্বের সংগে তুলে ধরবে বলে আশা করি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net