1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে নারী পর্যটকের লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

কক্সবাজারে নারী পর্যটকের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১১ বার

কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেল থেকে এক নারী পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে শহরের লাইট হাউস এলাকার আমারী রিসোর্ট থেকে এ লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ।

হোটেলের দেয়া তথ্য অনুযায়ী নারীর নাম ফারজানা (২৩) এবং তার সাথে থাকা স্বামী পরিচয়ে সাগর নামে অবস্থান করা যুবক পলাতক রয়েছে।

হোটেলে উঠার সময় এন্ট্রি খাতায় তাদের বাড়ি কুমিল্লা চান্দিনা থানা লেখা হয়। যদিও ঠিকানা সঠিক কি না সেই বিষয়ে সন্দেহ করেছে পুলিশ।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন বলেন, তারা দুইজন তিন দিন আগে ওই রিসোর্টে ওঠে। মঙ্গলবার সাড়ে ১১টার দিকেও রুমে কোনো সাড়া শব্দ না পেলে হোটেল কর্তৃপক্ষ দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে ফারজানার মরদেহ দেখতে পায়।

কিন্তু তার সঙ্গী সাগরের খোঁজ পাওয়া যায়নি। হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। ফারজানার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আরও জানান, মৃত ফারজানা ও পলাতক সাগরের বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net