1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারাতে ২ দিনব্যাপী বাল্যবিবাহ নিরোধ প্রশিক্ষণ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওর ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা ঘটনা সত্য নই ঈদগাঁওয়ে  চিংড়ি ঘের  মালিক খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিক্ষাখাতে শুধু জাম্প না, বড় বড় জাম্প লাগবে: শিক্ষামন্ত্রী সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদগাঁওয়ে গরিব দুঃখী অসহায়দের মাঝে বিএনপি নেতার  ইফতার সামগ্রী বিতরণ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন  তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত  শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

গুইমারাতে ২ দিনব্যাপী বাল্যবিবাহ নিরোধ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৪ বার

বাল‍্যবিবাহ নিরোধ আইন বিষয়ে কাজী,ইমাম,অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধি এরং নির্বাচিত জনপ্রতিনিধিদের দুইদিন ব‍্যাপি প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা পরিষদ ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়,গুইমারার আয়োজনে,উপজেলা পরিষদ(মহিলা ও শিশু উন্নয়ন কমিটির )বাস্তবায়নে,উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প,স্হানীয় সরকার বিভগ ও জাপান ইন্টারন‍্যাশনাল কো-অপারেশন এজেন্সী(জাইকার)সহায়তায় দুইদিন ব‍্যাপি প্রশিক্ষণ উদ্বোধন করেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান উশ‍্যেপ্রু মারমা।
শনিবার ২৫সেপ্টম্বর সকাল ১১ঘটিকায় গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ‍্যালয়ের হল রুমে,গুইমারা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: হাছিনা আক্তারের সঞ্চালনায় এবং মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরার সভাপতিত্বে
অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্য রাখেন,গুইমারা থানার অফিসার্স ইনচার্জ মো: মিজানুর রহমান,মাটিরাঙ্গা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের ডাক্তার খায়রুল আলম,জাইকা প্রতিনিধি রুনী চাকমা,গুইমারা প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল আলী।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অথিতি গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ‍্যেপ্রু মারমা বাল‍্যবিবাহের কুফল সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বলেন,বাল‍্যবিবাহ নিরুৎসাহিত করতে সমাজের সকলকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে এবং সহযোগিতা করতে হবে।

বিশেষ অথিতির বক্তব্যে গুইমারা থানার অফিসার্স ইনচার্জ মো:মিজানুর রহমান বাল‍্যবিবাহ সম্পর্কীয় আইনের বিস্তারিত তুলে ধরে বলেন,বাল‍্যবিবাহ আইন বাস্তবায়নের জন‍্য সর্বপ্রথম পরিবারকে সচেতন হতে হবে।

দুইদিন ব‍্যাপি প্রশিক্ষণে জনপ্রতিনিধি,শিক্ষক,হেডম‍্যান-কার্বারী,সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ প্রথমদিন ৮০জন,২য়দিনে ৮০জনসহ সর্বমোট ১৬০জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net